×

বিনোদন

দেবের নতুন ছবিতে রুক্মিণীর ঝলক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১০:২২ পিএম

দেবের নতুন ছবিতে রুক্মিণীর ঝলক

অভিনেত্রী রুক্মিণী ছবি: সংগৃহীত

দেবের নতুন ছবিতে রুক্মিণীর ঝলক

দেব এবং রুক্মিণীর নতুন ছবি নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। দর্শকের কথা মাথায় রেখেই নির্মাতারা বিশেষ চমকের পরিকল্পনা করেছেন। ‘চ্যাম্প’ ছবিতে দেবের হাত ধরেই টলিউডে পথচলা শুরু রুক্মিণী মৈত্রর। তিনিও কিন্তু চ্যালেঞ্জ নিতে পিছপা নন। দেবকে এবার পর বড় পর্দায় ব্যোমকেশ এবং বাঘাযতীনের ভূমিকায় দেখবেন দর্শক। এই দুই ছবিতেই দেবের লুক দেখার পর অনুরাগীরা নড়েচড়ে বসেছেন।

এদিকে বড় পর্দার জন্য ইতোমধ্যেই নটী বিনোদিনী এবং সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বিনোদিনীর ভূমিকায় অভিনেত্রীর লুক নিয়েই চর্চা চোখে পড়েছে। এই দুই ছবিকে নিয়েই আশাবাদী নির্মাতারা।

পূজায় মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘাযতীন’। শোনা যাচ্ছে, এই ছবির সঙ্গেই জুড়ে দেয়া হবে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী’ একটি নটীর উপাখ্যান’ ছবির প্রথম ঝলক। রুক্মিণীর অনুরাগীদের জন্য তা উপরি পাওনা হতে পারে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। এই চমকের কারণ কী? রামকমল বললেন, ‘দেবের ছবি মানে দর্শকের বাড়তি উৎসাহ থাকবেই। অনেকেই ছবিটি দেখবেন। তাই সেখানে আমাদের ছবির ঝলক থাকলে সেটা দর্শকের জন্য আকর্ষণীয় হবে।’ তবে বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। কাজের গতি দেখেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানালেন পরিচালক।

এই মুহূর্তে ‘নটী বিনোদিনী'র কলকাতার শিল্পীদের ডাবিং শেষ হয়েছে। আজ রুক্মিণীর জন্মদিন। তার আগেই অভিনেত্রীর সঙ্গে কেক কাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন

আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক সংযোগ নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App