×

বিনোদন

অপুর ‘লাল শাড়ি’ দেখতে কলকাতায় ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০১:৫৮ পিএম

অপুর ‘লাল শাড়ি’ দেখতে কলকাতায় ভিড়

অপুর ‘লাল শাড়ি’ দেখতে কলকাতায় ভিড়। ছবি: সংগৃহীত

অপুর ‘লাল শাড়ি’ দেখতে কলকাতায় ভিড়

অপুর ‘লাল শাড়ি’ দেখতে কলকাতায় ভিড়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে তিন দিনব্যাপী বাংলাদেশ উপহাইকমিশন। ২৭ জুলাই সন্ধ্যায় কলকাতার নন্দনে দুটি প্রেক্ষাগৃহ, নন্দন-১ এবং নন্দন-২–তে দেখানো হচ্ছে বাংলাদেশের ২২টি চলচ্চিত্র।

বিনা মূল্যে এই চলচ্চিত্র দেখা নিয়ে ভিড় জমেছে এই নন্দন চত্বরে। নিজের সিনেমার প্রদর্শনী উপলক্ষে অভিনেত্রী অপু বিশ্বাস এসেছেন কলকাতায়।

আজ নন্দনের দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘গেরিলা’, ‘লাল শাড়ি’, ‘অবিনশ্বর’, ‘গণ্ডি’, ‘রেডিও’, ‘ওমর ফারুকের মা’, ‘দেশান্তর’, ‘ধড়’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’।

‘লাল শাড়ি’ ছবির প্রদর্শনী উপলক্ষেই কলকাতায় এসেছেন ছবিটির অভিনেত্রী অপু বিশ্বাস। আজ বেলা সাড়ে তিনটায় নন্দন-১-এ প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ দেখার জন্য তার ভক্তরা দুপুর থেকে নন্দন-১ প্রেক্ষাগৃহে ঢোকার জন্য অপেক্ষা করেছেন। যথাযথ সময়ে প্রবেশদ্বার খোলার সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যায় প্রেক্ষাগৃহ।

হলে ঢোকার আগে অপু বিশ্বাস বলেন, আমার খুব ভালো লাগছে, আজ আমার অভিনীত ছবি ‘লালশাড়ি’ দেখতে এসে। কলকাতার সিনেমাপ্রেমী ভক্তরা ছবিটি দেখে খুশি হলেই আমি খুশি। আমার শ্রম সার্থক হবে।

তিনি জানান, কলকাতার প্রখ্যাত প্রেক্ষাগৃহে তার ছবি প্রদর্শনের সুযোগ পেয়ে তিনিও আনন্দিত। ছবিটিতে অভিনয় করেছেন, দিলারা জমান, খায়রুল আলম সবুজ, বন্যা মির্জা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App