×

বিনোদন

ফ্রান্সে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০২:২০ এএম

ফ্রান্সে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’
শিল্প সাহিত্যের দেশ ফ্রান্সে প্রদর্শিত হচ্ছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। দেশের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল এ ছবিটির প্যারিসের দর্শকদের জন্য পরিবেশন করছে দেশি এন্টারটেইনমেন্ট প্যারিস। রাজধানীর প্যারিসসহ ফ্রান্সের আরও দুই শহর অ্যামিন ও তুলুজে একযোগে বুধবার থেকে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ‘প্রিয়তমা’ সিনেমা নিয়ে ফ্রান্স প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রথম দিনে প্যারিসের ‘পাতে দ্য লা ভিলেত’ এবং ‘গ্যঁমো সাঁ দনি’ সিনেমা হলে সব কয়টি হাউজফুল শো হয়েছে বলে হল সংশ্লিষ্টরা জানিয়েছেন। দেশি এন্টারটেইনমেন্টের মুখপাত্র রাব্বানী খান বলেন, ‘আমরা সিনেমার বাণিজ্যিক স্বার্থের চেয়ে শৈল্পিক মানের বিচারে সিনেমা পরিবেশন করে থাকি। বিশ্ব সিনেমার বাজারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সামর্থ্য রাখে আজকের প্রিয়তমা।’ নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ও আরশাদ আদনান প্রযোজিত রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App