×

বিনোদন

দ্বিতীয় সন্তান না হওয়ার কারণ জানালেন রানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১২:২৭ পিএম

দ্বিতীয় সন্তান না হওয়ার কারণ জানালেন রানি
দ্বিতীয় সন্তান না হওয়ার কারণ জানালেন রানি
দ্বিতীয়বার মা হওয়ার সুযোগ এসেছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জীর। কিন্তু দুর্ভাগ্যক্রমে গর্ভপাত হয়ে যায় তাঁর। সম্প্রতি রানি মুখার্জী তাঁর জীবনে ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়ে মুখ খুলেছেন। মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ চলছে। সেখানে গেল বৃহস্পতিবার (১০ আগস্ট) মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রানি। এই অনুষ্ঠানেই তিনি জানান-২০২০ সালে তিনি গর্ভবতী ছিলেন। দ্বিতীয়বার মা হতে চলেছিলেন তিনি। কিন্তু তিনি যখন পাঁচ মাসের সন্তানসম্ভবা তখনই তাঁর গর্ভপাত হয়ে যায়। আর এই গোটা ঘটনাটাই ঘটেছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির শুটিং শুরুর আগে। কিন্তু তখন তিনি এই ঘটনা কাউকে জানাননি। অভিনেত্রী ভেবেছিলেন তখন যদি তিনি তাঁর জীবনের এই কঠিন সময়ের কথা বলেন অনেকেই ভাববেন যে এটা স্রেফ একটা প্রমোশনের খেলা। তাই চুপ ছিলেন রানি। অভিনেত্রী বলেন, 'হয়তো এটাই প্রথমবার যখন আমি বিষয়ে পাবলিকলি কথা বলছি। কারণ আজকাল আমরা যাই করি না বলি না কেন সকলেই ভাবেন সেটা আমরা ছবির প্রচারের স্বার্থে বলছি বা করছি। আমি তাই ইচ্ছে করেই আমার ছবি প্রচারের সময় এই কথা বলিনি। কিন্তু এটা ২০২০ সালের ঘটনা যখন চারদিকে মহামারীর প্রকোপ চলছে। ২০২০ সালের শেষদিকে আমি দ্বিতীয়বার গর্ভবতী হই। কিন্তু দুর্ভাগ্যবশত পাঁচ মাসের মাথায় আমি আমার সন্তানকে হারাই।' প্রসঙ্গত, ২০১৪ সালে বিখ্যাত পরিচালক প্রযোজক যশ চোপড়া এর বড় ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। তাদের আদিরা নামে একটি কন্যা সন্তান রয়েছে। আদিরা ২০১৫ সালে জন্মেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App