×

বিনোদন

নতুন সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১১:০৩ পিএম

নতুন সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি
নতুন সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি
জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি নতুন সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন। কিংবদন্তি গ্রিক-আমেরিকান অপেরা সিঙ্গার মারিয়া ক্যালাসের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিতব্য ‘মারিয়া’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জোলি। বায়োপিকটি পরিচালনা করবেন চিলির খ্যাতনামা পরিচালক পাবলো লারেন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্টিভেন নাইট। গত বছরের শেষ দিকে সিনেমাটি নিয়ে প্রথম আলোচনা শুরু হয়। পরে অ্যাঞ্জেলিনা জোলিকে মারিয়া চরিত্রের জন্য বাছাই করা হয়। অপেরা সিঙ্গার মারিয়া ক্যালাসের জীবনের উল্লেখযোগ্য দিক নিয়েই নির্মিত হবে সিনেমাটি। ১৯৭০ সাল-পরবর্তী সময়ে বিখ্যাত গ্রিক ব্যবসায়ী অ্যারিস্টটল ওনাসিসের সঙ্গে প্রেম, বিচ্ছেদ, বিরহ ও কণ্ঠের সমস্যাসহ তার শেষ সময়কার একাকী দিনগুলো এবং মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যুর চিত্র উঠে আসবে এ সিনেমায়। মারিয়া ক্যালাসের মতো ঐতিহাসিক কিংবদন্তির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি গণমাধ্যমকে বলেন, ‘বায়োপিকে অভিনয় করা সব সময়ই চ্যালেঞ্জের। আর সেটা যদি হয় মারিয়া ক্যালাসের মতো চরিত্র, তবে চ্যালেঞ্জ একটু বেশিই থাকে। আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করব পর্দায় বাস্তবের মারিয়া হয়ে উঠতে।’ সিনেমার পরিচালক পাবলো লারেন ‘নো’, ‘নেরুদা’, ‘জ্যাকি’, ‘এমা’-এর মতো সিনেমা তৈরি করে দর্শকনন্দিত হয়েছেন। ২০২১ সালে তার পরিচালনায় মুক্তি পেয়েছিল প্রিন্সেস ডায়ানার জীবনীভিত্তিক সিনেমা ‘স্পেন্সার’। চলতি বছরের অক্টোবর মাসে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মারিয়ার শুটিং শুরু হবে। ২০২৪ সালের শেষ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। উল্লেখ্য, ২০২১ সালে সর্বশেষ মুক্তি পেয়েছিল জোলি অভিনীত ‘দোজ হু উইশ মি ডেড’ ও ‘ইটারনালস’ সিনেমা দুটি। ২০২২ সালে কোনো সিনেমার কাজে নামেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

অকপট তাসনুভা তিশা ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

আইনমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App