×

বিনোদন

সানির থাপ্পড় খাওয়ার ভয়ে ছিলেন পরিচালক ইমতিয়াজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৯:১১ এএম

সানির থাপ্পড় খাওয়ার ভয়ে ছিলেন পরিচালক ইমতিয়াজ

ছবি: সংগৃহীত

সানির থাপ্পড় খাওয়ার ভয়ে ছিলেন পরিচালক ইমতিয়াজ
গদর ২-র বাঁধভাঙা সাফল্যের পর বলিউডের অন্যতম ‘ওয়ান্টেড’ তারকা সানি দেওল। বক্স অফিসে প্রায় ৫০০ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। পর্দায় সানির ‘অ্যাংরি ইয়াং ম্যান’ অবতার দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন দর্শক। বাস্তবের সানি অবশ্য এত রগচটা নন। তারপরও তার ভয়ে কাঁটা হয়ে থাকতেন পরিচালক ইমতিয়াজ আলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সানি জানতে পেরেছিলেন, অভয় আমার সিনেমার জন্য সায় দিয়েছেন। তিনি তখন আমাকে ডেকে জিজ্ঞাসা করেন, কী সিনেমা বানাচ্ছি আমি। সানিই তখন আমাকে বলেন, আগে আমি দেখব কী সিনেমা হচ্ছে, আমি সায় দিলে তবেই হবে। আমি প্রযোজনা করব সিনেমার। আমি তো ভয় পাচ্ছিলাম। ইমতিয়াজ আরো বলেন, সানির সঙ্গে সাক্ষাতের আগে তার বন্ধুরা নাকি তাকে সাবধানও করেছিলেন। ইমতিয়াজের কথায়, আমার বন্ধুরা আমাকে বলছিল, তিনি যদি তোকে থাপ্পড় মেরে দেন! আমার তো শুনে দুশ্চিন্তা হয়ে গিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, অভিনয় জীবনের প্রথম দিকে নিজের রাগ নাকি কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারতেন না তিনি। এমনকি, গাড়িতে ধাতব রড, হকি স্টিক নিয়ে শহরে ঘুরে বেড়াতেন তিনি। সানির কথায়, আমি জীবনের প্রচুর ঝামেলা, মারামারি করেছি। তখন তো আমরা প্রায় গ্যাংয়ের মতো! নিজেদের উদ্দাম যৌবনের গল্প বলতে গিয়ে সানি আরো বলেন, এক বার একটা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলাম। সেখানে গ্যালারির দর্শক জানতে পারে যে, আমি ধর্মেন্দ্রর ছেলে। তারা আমাকে র‌্যাগ করা শুরু করে দিয়েছিল। আমার দিকে ওরা সিগারেট পর্যন্ত ছুড়ছিল। আমার মাথা গরম হয়ে গিয়েছিল তখন। সর্দারের রক্ত তো! আমিও হকি স্টিক ঘোরাতে শুরু করেছি তখন। কে মার খাচ্ছে, কার কোথায় লাগছে, আমার তখন নজরই নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App