×

বিনোদন

বিয়ের ৮ বছর পর যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০:৪২ পিএম

বিয়ের ৮ বছর পর যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

ছবি: সংগৃহীত

বিয়ের ৮ বছর পর যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

ছবি: সংগৃহীত

বিয়ের ৮ বছর পর যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

বিয়ের আট বছর পর যমজ সন্তানের মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। ৮ নভেম্বর সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনয়শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী ও নির্মাতা চয়নিকা চৌধুরী

রবিবার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে চয়নিকা জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছে।

শিমু জানান, এখনো দুই সন্তানের নাম রাখেননি। যদিও ব্যাপারটি আগেই ভেবে রেখেছিলেন তিনি। এমনকি পছন্দ করে ঠিকও করেছিলেন কিন্তু চূড়ান্ত করতে পারেননি। তবে শর্টলিস্ট করে রেখেছেন। খুব তাড়াতাড়ি এই আনুষ্ঠানিকতা সেরে নেবেন শিমু।

শিমু বলেন, ‘চিকিৎসক সম্ভাব্য তারিখ বলেছিলেন, ১৫ নভেম্বর। কিন্তু এক সপ্তাহ আগে সব ঘটে যায়। অপারেশন থিয়েটারে ঢুকলাম। একা ঢুকলাম, এরপর চিকিৎসক বলছেন, অভিনন্দন। এই দেখো তোমার ছেলে। একটু পর আবার বলছেন, অভিনন্দন, এই দেখো তোমার ছেলে। আমার আসলে তখন অন্য রকম লাগছিল। এই অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমি একটু পর টের পেলাম, কন্টিনিউ আমার চোখ দিয়ে পানি পড়ছে। আসলে অন্য রকম অনুভূতি। এখন যত দিন যাচ্ছে, অনুভূতিটা তত বেশি গাঢ় হচ্ছে। যত বেশি ওদের মুখের দিকে তাকাচ্ছি, আমারই তো অংশ, নিজের অস্তিত্ব অন্যভাবে টের পাচ্ছি।’

প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমু। পারিবারিকভাবেই হয় বিয়ের আয়োজন।

অভিনয়শিল্পী সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি। সুমাইয়া শিমুর স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App