×

বিনোদন

সেরা করদাতা তারকা তারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

সেরা করদাতা তারকা তারা

ববিতা

সেরা করদাতা তারকা তারা
২০২২-২৩ কর বছরের জন্য মোট ১৪১ ব্যক্তি, কম্পানি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন স্থান পেয়েছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ২০২২-২৩ করবর্ষের সেরা করদাতাদের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তালিকানুসারে অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, অভিনেতা মাহফুজ আহমেদ ও মো. সিয়াম আহমেদ। অন্যদিকে সংগীতশিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম। সাধারণত কর কার্ডধারীরা এক বছর বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পেয়ে থাকেন। যেমন- বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে মাউশির কমিটি

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে মাউশির কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App