সঙ্গীতাঙ্গনের বিস্ময়কর প্রতিভা শিশু শিল্পী প্রত্যয়
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর সঙ্গীত বিভাগের শিক্ষার্থী তানজিম বিন তাজ প্রত্যয়। বয়স ১২ বছর। ঢাকার বি এ এফ শাহিন কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী। খেলা জীবন আর শুধু আদর আহ্লাদের যে বয়সে শৈশব কাটাতে ব্যস্ত থাকে বেশিরভাগ শিশুরা, সেই মাত্র ১২ বছরে বয়সে প্রত্যয়ের ঝুঁলিতে জমেছে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পুরষ্কার ও সম্মাননা।
সঙ্গীতাঙ্গনে শিশু শিল্পীদের এক অনন্য প্রতিভা তানজিম বিন তাজ প্রত্যয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় খ বিভাগের লোক সংগীত শাখায় দেশ সেরা প্রথম স্থান অর্জন করেছে প্রত্যয়। বাংলাদেশ সরকার আয়োজিত শিশুদের জন্য জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশের গান, হামদ নাত /লোক ও ভাব সংগীত তিন ক্যাটাগরিতেও প্রত্যয় জিতেছে আরও তিনটি জাতীয় পুরস্কার।
যা সম্মৃদ্ধ করেছে এই মিষ্টিকণ্ঠী শিশু শিল্পীর আগামীর পথচলাকে। যার ধ্যান জ্ঞান সঙ্গীত, সেই প্রত্যয় মূলত নিজ ঘরে বাবা মায়ের হাত ধরেই এসেছে সঙ্গীতের ভুবনে। গানের ভালবাসায় দিনের বেশির ভাগ সময় সুযোগ পেলেই রেওয়াজে ব্যস্ত থাকে এই শিশু শিল্পী। মা নিলরুবা খানম আর বাবা মো তাজুল ইসলামের প্রচেষ্টায় গানের ভুবনে ইতোমধ্যে বিশেষ স্থান দখল করার পথে এগিয়ে চলেছে প্রত্যয়।
স্বপ্ন পূরণে দেশ বরেণ্য ফোক সম্রাট গুরু সফি মন্ডলের সাহচর্য আর শাস্ত্রীয় সংগীত গুরু অসীত দে ও শরন বড়ুয়ার তত্ত্বাবধানে নিবিড় তালিম নেয় এ শিশু শিল্পী। প্রত্যয় বাংলাদেশ শিশু একাডেমির ৪বছরের কোর্সে সর্বোচ্চ নম্বর নিয়ে প্রশিক্ষন শেষ করেছে। একই ভাবে শাস্ত্রীয় সঙ্গীতেও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ক্লাসে সর্বোচ নম্বর পায় সে। প্রত্যয় ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আরও সাত টি জাতীয় পুরস্কার অর্জন করেছে।
প্রসঙ্গত, জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির ইসলামিক রিয়েলিটি-শোতে ২০২২ এ চ্যাম্পিয়ন হয় প্রত্যয়। একই সাথে এনটিভি তে প্রচারিত মাল্টি ট্যালেন্ট হ্যান্ট রিয়েলিটি শো অনন্য প্রতিভার ও টপ ফাইনালিস্ট ছিল এই শিশু শিল্পী তানজিম বিন তাজ প্রত্যয়।
তার ব্যক্তিগত ফেসবুক পেজ তানজিম বিন তাজ প্রত্যয় বর্তমানে এক লক্ষ ৬২ হাজার ফলোয়ার রয়েছে। একজন বড় শিল্পী হিসেবে দেশের জন্য কাজ করার ইচ্ছা এই শিশু শিল্পী প্রত্যয়ের।
