×

বিনোদন

যাদের হাতে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০২:১৬ পিএম

যাদের হাতে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড
গত রবিবার ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার বারকার হ্যাংগারে বসেছিল ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের ২৪তম আসর। জমকালো এই অনুষ্ঠান পরিণত হয়েছিল তারার মেলায়। বিচারকদের রায়ে পুরস্কার উঠেছে সেরা অভিনেতা-অভিনেত্রীদের হাতে। ‘রোমা’ জিতে নিয়েছে সর্বাধিক পুরস্কার। সেরা ছবি, সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কারের পাশাপাশি পরিচালক আলফনসো কুয়ারোন জিতেছেন পুরস্কার। ‘ভাইস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ান বেল। কয়েকদিন আগেই বেশ জাঁকজমকভাবে হয়ে গেল গোল্ডেন  গ্লোবের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে অনেকেই আশা করেছিলেন লেডি গাগা পাবেন সেরা অভিনেত্রীর পুরস্কার। কিন্তু তিনি পাননি। তবে হতাশ করেনি ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির জন্য। তার সঙ্গে যুগ্মভাবে এই অ্যাওয়ার্ড পেয়েছেন গেøন ক্লোজ। তিনি জিতেছে ‘দ্য ওয়াইফ’ ছবির জন্য। সেরা সিনেমা : রোমা সেরা অভিনেতা : ক্রিশ্চিয়ান বেল (ভাইস) সেরা অভিনেত্রী : লেডি গাগা (অ্যা স্টার ইজ বর্ন) এবং গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ) সেরা সহঅভিনেতা : মাহেরশালা আলি (গ্রিন বুক) সেরা সহঅভিনেত্রী : রেজিনা কিং (ইফ বিয়াল স্ট্রিট কুড টক) নতুন অভিনেতা: এলসি ফিশার (এইটথ গ্রেড) পরিচালক : আলফনসো কুয়ারন (রোমা) ওরিজিনাল স্ক্রিনপ্লে : পল স্ক্র্যাডার (ফার্স্ট রিফর্মড) সিনেমাটোগ্রাফি : আলফোনসো কুয়ারন (রোমা) এডিটিং : ফার্স্ট ম্যান কস্টিউম ডিজাইন : ব্ল্যাক প্যান্থার হেয়ার এন্ড মেকআপ : ভাইস ভিজ্যুয়াল ইফেক্টস : ব্ল্যাক প্যান্থার অ্যানিমেটেড ফিচার : স্পাইডার ম্যান অ্যাকশন মুভি : মিশন ইমপসিবল কমেডি : ক্রেজি রিচ এশিয়ানস অভিনেতা কমেডি : ক্রিশ্চিয়ান বেল, ভাইস অভিনেত্রী কমেডি : অলিভিয়া কলম্যান, দ্য ফেভারিট সায়েন্স ফিকশন/হরর : অ্যা কুয়াইট প্লেস ফরেন ল্যাংগুয়েজ : রোমা গান : শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন) ড্রামা সিরিজ : দ্য আমেরিকানস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

ক্রসফায়ারে হত্যা হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক

তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App