×

বিনোদন

কেমোথেরাপি চলছে এন্ড্রু কিশোরের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫ পিএম

কেমোথেরাপি চলছে এন্ড্রু কিশোরের
এন্ড্রু কিশোরের শরীরে ক্যানসার ধরা পড়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গত শনিবার তার ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসার প্রথম ধাপে তাকে কেমোথেরাপি দেয়া হচ্ছে। গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং আরেকজন সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ। জাহাঙ্গীর সাঈদ ঢাকায় ফিরেছেন। তিনি জানান, এন্ড্রু কিশোরের কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল। এ কারণে তার ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এড্রেনাল গ্লান্ড বড় হয়ে গেছে। পাশাপাশি তার আরেকটি সমস্যা হলো জ্বর। প্রতিদিন তার জ্বর আসছে। এসব নিয়ে চিকিৎসকেরা চিন্তিত ছিলেন। কেন এভাবে জ্বর আসছে, তার সমাধান খুঁজছেন চিকিৎসকেরা। এ ছাড়া তার শরীরের কিছু নমুনা বায়োপসির জন্য পাঠানো হয় ল্যাবে। সে রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন এন্ড্রু কিশোর ক্যানসারের ভুগছেন। এখন তার চিকিৎসা শুরু হয়েছে। চিত্রনায়ক ওমর সানিও এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। গত রবিবার সকালে তিনি ফেসবুকে কিশোরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘সিঙ্গাপুরে আসলাম দাদার সঙ্গে দেখা হবে না? এন্ড্রু কিশোর অনেক কথা বললেন। তার কেমো শুরু হয়েছে। ১৮টা লাগবে আর সময় লাগবে তিন মাস। সুস্থ হয়ে আমাদের মাঝে আসুন দাদা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

সব জুয়েলারি প্রতিষ্ঠান ১৯ অক্টোবর বন্ধ থাকবে

সব জুয়েলারি প্রতিষ্ঠান ১৯ অক্টোবর বন্ধ থাকবে

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

জ্বালানিমন্ত্রী ‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App