×

বিনোদন

বিপাশা বসুর মা হওয়ার গুঞ্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৭, ০১:৫৭ পিএম

মুম্বইয়ের খার-এর একটি হাসপাতালে দেখা গেল বিপাশা বসুকে। বং বিউটির সঙ্গে হাজির ছিলেন হাবি করণ সিং গ্রোভারও। বিপাশাকে হাসপাতালে দেখার পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়। বিপস কি এবার মা হচ্ছেন? এই প্রশ্নেই আলোড়ন শুরু হয় বি টাউনে। কিন্তু, স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে হাসপাতালে হাজির হলেও, তার নেপথ্যের কারণ কিন্তু অন্যরকম। জানা যায়, করণ সিং গ্রোভারের পেটে সংক্রমণ হয়েছে। সেই কারণেই স্বামীকে নিয়ে খার-এর ওই হাসপাতালে হাজির হন বিপাশা। তবে যাই-হোক না কেন, গুঞ্জন কিন্তু শেষ হয়নি। কারণ, খারের ওই হাসপাতালেই মা হন বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী। আর সেই কারণেই ওই হাসপাতালে বিপাশা এবং করণকে দেখার পর থেকেই শুরু হয় জোর গুঞ্জন। জন আব্রামের সঙ্গে ব্রেক আপের পর টেলি অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা বসু। এরপর চটপটই ওই দু'জন সাতপাকটাও ঘুরে ফেলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App