গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
ফাইল ছবি
রাজধানীর গাবতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়েছে চাঁদনী ট্রাভেলসের একটি বাস। এতে রাস্তা পার হওয়ার সময় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় কল্যাণপুরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দারুস সালাম থানার এসআই তামান্না রহমান এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, গাবতলীর পর্বত এলাকায় সড়ক দুর্ঘটনায় পথচারী দুই নারীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, চাঁদনী ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।
