×

বিনোদন

যাদের ঝুলিতে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৫:৫৫ পিএম

যাদের ঝুলিতে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস

বিলি আইলিশ

যাদের ঝুলিতে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস

লিজো

যাদের ঝুলিতে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস

লিল ন্যাস এক্স

বিশ্বসঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬২তম আসরের জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল। এটি উপস্থাপনা করেন ১৫ বার গ্র্যামিজয়ী মার্কিন গায়িকা অ্যালিসিয়া কিস। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে স্টেপলস সেন্টারে আজ ২৭ জানুয়ারি (বাংলাদেশ সময় সোমবার সকাল) অনুষ্ঠিত হয় গ্র্যামির এবারের আসর। অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই কোবির এমন অকাল প্রয়াণে শুধু ক্রীড়ামহলই নয়, শোকের ছায়া নেমে এসেছিল গ্র্যামির মঞ্চেও। কিংবদন্তি এই খেলোয়াড়কে গ্র্যামির মঞ্চে সম্মান জানিয়ে ‘ইট’স হার্ড টু সে গুডবাই’ শিরোনামের গানটি পরিবেশন করেছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা অ্যালিসিয়া কিস। সে সময় তার সঙ্গে আরো যোগ দিয়েছিলেন বয়েজ টু মেন। গ্র্যামির মঞ্চে কোবি ব্রায়ান্টকে সম্মান জানানোর মুহূর্তে গ্র্যামির মঞ্চে দাঁড়িয়ে শোক প্রকাশ করেছেন পপ তারকা লিজো। তিনি বলেন, আজকের এই রাত শুধু তোমার জন্য কোবি।

[caption id="attachment_198551" align="aligncenter" width="700"] লিজো[/caption]

এক নজরে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে যারা বিজয়ী হলেন : অ্যালবাম অব দ্য ইয়ার : হোয়েন উই অল ফল অ্যা স্লিপ, হোয়্যার ডু উই গো? (বিলি আইলিশ) রেকর্ড অব দ্য ইয়ার : ব্যাড গাই (বিলি আইলিশ) সং অব দ্য ইয়ার : ব্যাড গাই (বিলি আইলিশ) সেরা নতুন সঙ্গীতশিল্পী : বিলি আইলিশ সেরা পপ সলো পারফরমেন্স : ট্রুথ হার্টস (লিজো) সেরা পপ ভোকাল অ্যালবাম : হোয়েন উই অল ফল অ্যা স্লিপ, হোয়্যার ডু উই গো? (বিলি আইলিশ) সেরা পপ দ্বৈত/দলীয় পারফরমেন্স : ওল্ড টাউন রোড (লিল ন্যাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস) সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম : লুক নাউ (এলভিস কস্তেলো এন্ড দ্য ইমপোস্টারস ব্যান্ড) সেরা ড্যান্স রেকর্ডিং : গট টু কিপ অন (দ্য কেমিক্যাল ব্রাদারস) সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম : নো জিওগ্রাফি (দ্য কেমিক্যাল ব্রাদারস ব্যান্ড) সেরা রক পারফরমেন্স : দিস ল্যান্ড (গ্যারি ক্লার্ক জুনিয়র) সেরা রক সং : দিস ল্যান্ড (গ্যারি ক্লার্ক জুনিয়র)

[caption id="attachment_198554" align="aligncenter" width="700"] লিল ন্যাস এক্স[/caption]

সেরা মেটাল পারফরমেন্স : সেভেন এমপেস্ট (টুল ব্যান্ড) সেরা রক অ্যালবাম : সোশ্যাল কিউস (কেজ দ্য এলিফ্যান্ট ব্যান্ড) সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম : ফাদার অব দ্য ব্রাইড (ভ্যাম্পায়ার উইকেন্ড ব্যান্ড) সেরা রিদম এন্ড ব্লুজ পারফরমেন্স : কাম হোম (অ্যান্ডারসন পাক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড) সেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম : কজ আই লাভ ইউ-ডিলাক্স (লিজো) সেরা র‌্যাপ সং : অ্যা লট (টোয়েন্টি ওয়ান স্যাভেজ ফিচারিং জে. কোল) সেরা র‌্যাপ অ্যালবাম : ইগোর (টাইলার, দ্য ক্রিয়েটর) সেরা র‌্যাপ/সাং পারফরমেন্স : হাইয়ার (ডিজে খালেদ ফিচারিং নিপসি হাসল ও জন লিজেন্ড) সেরা কান্ট্রি অ্যালবাম : হোয়াইল আই’ম লিভিন (টানিয়া টাকার) সেরা কান্ট্রি সলো পারফরমেন্স : রাইড মি ব্যাক হোম (উইলি নেলসন) সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরমেন্স : স্পিচলেস (ড্যান প্লাস শাই) সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম : হেডস্টাউন বর্ষসেরা প্রযোজক (নন-ক্লাসিক্যাল) : ফিনিয়াস সেরা মিউজিক ভিডিও : ওল্ড টাউন রোড (লিল ন্যাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস) সেরা মিউজিক ফিল্ম : হোমকামিং (বিয়ন্সে) সেরা কমেডি অ্যালবাম : স্টিকস এন্ড স্টোনস (ডেভ শাপেল) সেরা ট্র্যাডিশনাল রিদম এন্ড ব্লুজ পারফরমেন্স : জেরোম (লিজো) সেরা রিদম এন্ড ব্লুজ অ্যালবাম : ভেঞ্চুরা (অ্যান্ডারসন পাক) সেরা র‌্যাপ পারফরমেন্স : র‌্যাকস ইন দ্য মিডল (নিপসি হাসল ফিচারিং রডি রিচ এন্ড হিট-বয়) সেরা কান্ট্রি সং : ব্রিং মাই ফ্লাওয়ার্স নাউ (টানিয়া টাকার) সেরা রিদম এন্ড ব্লুজ সং : সে সো (পিজে মর্টন ফিচারিং জোজো) সেরা কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম : মেটাভোল্যুশন (রড্রিগো ওয়াই গ্যাব্রিয়েলা) সেরা ল্যাটিন পপ অ্যালবাম : এলডিস্কো (আলেহান্দ্রো সাঞ্জ) সেরা ল্যাটিন রক/আরবান/অল্টারনেটিভ অ্যালবাম : এল মাল কেরের (রোজালিয়া) সেরা ট্রপিক্যাল ল্যাটিন অ্যালবাম : ওপাস (মার্ক অ্যান্থনি), অ্যা জার্নি থ্রো কিউবান মিউজিক (আইমে নুভিওলা) সেরা গসপেল অ্যালবাম : লং লিভ লাভ (কার্ক ফ্রাঙ্কলিন) সেরা গসপেল পারফরমেন্স/সং : লাভ থিওরি (কার্ক ফ্রাঙ্কলিন) সেরা রুটস গসপেল অ্যালবাম : টেস্টিমোনি (গেণ্ডারিয়া গেইনার) সেরা কনটেম্পোরারি ক্রিশ্চিয়ান অ্যালবাম : বার্ন দ্য শিপস (ফর কিং এন্ড কান্ট্রি) সেরা কনটেম্পোরারি ক্রিশ্চিয়ান মিউজিক পারফরমেন্স/সং : গড অনলি নৌজ (ফর কিং এন্ড কান্ট্রি ও ডলি পার্টন) সেরা সংকলিত সাউণ্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া) : অ্যা স্টার ইজ বর্ন (লেডি গাগা ও ব্র্যাডলি কুপার) সেরা আবহসঙ্গীত সাউণ্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া) : চেরনোবিল (হিলদোর গুদনাদত্তির) সেরা নিউ এজ অ্যালবাম : উইংস (পিটার কেটার) সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম : টুয়েলভ লিটল স্পেলস (এস্পারাঞ্জা স্পালডিং) সেরা ইমপ্রোভাইজড জ্যাজ সলো : সোজিনহো (র‌্যান্ডি ব্রেকার) সেরা জ্যাজ ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম : ফাইন্ডিং গ্যাব্রিয়েল (ব্র্যাড মেলডাউ) সেরা লার্জ জ্যাজ এনসাম্বল অ্যালবাম: দ্য ওমনি-আমেরিকান বুক ক্লাব (ব্রায়ান লিঞ্চ বিগ ব্যান্ড) সেরা ল্যাটিন জ্যাজ অ্যালবাম : অ্যান্টিডোট (চিক কোরেয়া ও দ্য স্প্যানিশ হার্ট ব্যান্ড) সেরা রিজিওনাল মেক্সিকান মিউজিক অ্যালবাম : সেরা ট্র্যাডিশনাল ব্লুজ অ্যালবাম : টল, ডার্ক এন্ড হ্যান্ডসাম (ডেলবার্ট ম্যাকক্লিনটন এন্ড সেলফ-মেড ম্যান) সেরা কনটেম্পোরারি ব্লুজ অ্যালবাম : দিস ল্যান্ড (গ্যারি ক্লার্ক জুনিয়র) সেরা র‌্যাগ অ্যালবাম : র‌্যাপচার (কফি) সেরা ব্লুগ্রাস অ্যালবাম : টল ফিডলার (মাইকেল ক্লিভল্যান্ড) সেরা স্পোকেন ওয়ার্ড অ্যালবাম (কবিতা, অডিও বুক ও গল্পকথন) : বিকামিং (মিশেল ওবামা) সেরা ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম : সিলিয়া (অ্যাঞ্জেলিক কিডজো) সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম (নন-ক্লাসিক্যাল) : হোয়েন উই অল ফল অ্যা স্লিপ, হোয়্যার ডু উই গো? (বিলি আইলিশ) সেরা গান (ভিজ্যুয়াল মিডিয়া) : আই’ল নেভার লাভ অ্যাগেইন (অ্যা স্টার ইজ বর্ন) সেরা যন্ত্রসঙ্গীত : স্টার ওয়ারস-গ্যালাক্সি’স এজ সিম্ফোনিক স্যুট (জন উইলিয়ামস) সেরা শিশুতোষ অ্যালবাম : এইজলেস সংস ফর দ্য চাইল্ড আর্কিটাইপ (জন স্যামসন)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App