×

বিনোদন

মুক্তি পেল শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৭, ০২:২৯ পিএম

শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে। দেশের ছয়টি সিনেমা হলে মুক্তি পায় সরকারি অনুদানে নির্মিত ছবিটি। হলগুলো হলো, ঢাকার বসুন্ধরা সিটির ‘স্টার সিনেপ্লেক্স’, ‘ব্লকবাস্টার সিনেমাস’, ময়মনসিংহের ‘ছায়াবাণী’, খুলনার ‘লিবার্টি’ ও সিরাজদিখানের ‘পিক্স সিনেপ্লেক্স’। কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘আমরা কজন’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম। ‘দীপু নাম্বার টু’ ও ‘আমার বন্ধু রাশেদ’র পর এই নির্মাতার এটি তৃতীয় শিশুতোষ চলচ্চিত্র। ছবিটির গল্পে দেখা যাবে একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে সাধারণ স্কুলে পড়তে যায়। সেখানে সে সব প্রতিবন্ধকতা কাটিয়ে বন্ধুদের সাহায্য নিয়ে তার প্রতিভার বিকাশ ঘটায়। ইমপ্রেস টেলিফিল্ম ও মনন চলচ্চিত্র প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন এক ঝাঁক শিশুশিল্পী। আঁখি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী জাহিন নাওয়ার হক ইশা। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছন সুর্বণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুরসহ অনেকে। উল্লেখ্য, একই দিনে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে অপূর্ব রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’। ছবিটিতে পরীমনির বিপরীতে আছেন জেফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App