×

বিনোদন

গৃহিণী হচ্ছেন সোনম!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৯:৫৬ এএম

গৃহিণী হচ্ছেন সোনম!

সোনাম

ঘরবন্দি সোনম কাপুর স্বামী আনন্দ আহুজা আর তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে লকডাউনে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, দায়িত্ব নিয়ে নিয়েছেন পরিবারের সবার রান্নার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনম পোস্ট করেছেন লাঞ্চের মেনু। লকডাউনের কথা মাথায় রেখেই সাদামাটা রান্নার সে মেনু। পাস্তা ইন মারিনারা সস, স্প্যাগেটি, সুইস চার্ড, সঙ্গে পাইন নাটস, মসলাদার বেকড টফু।

সোনম লিখেছেন, এই রান্না করতে করতে আমি আমার বোন রিয়া কাপুরকে খুব মিস করছি। লকডাউন শেষ হলেই ওকে সঙ্গে নিয়ে ওর বন্ধুদের জন্য আমি রেঁধে খাওয়াব। ব্যবসায়ী আনন্দ আহুজা বেশির ভাগ সময়েই লন্ডনে থাকেন। বিয়ের পর লকডাউনের জন্য অনেক দিন পরে কাছে পাচ্ছেন তিনি। এখন তাদের নিজস্ব সময়। শ্বশুরবাড়ি আর বরের সঙ্গে থেকে এখন পাক্কা গৃহিণী হিসেবে নিজেকে তুলে ধরছেন সোনম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App