×

বিনোদন

'শ্রীকান্ত' ঋত্বিকের 'রাজলক্ষী' হচ্ছেন জ্যোতিকা জ্যোতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৮, ০১:২১ পিএম

'শ্রীকান্ত' ঋত্বিকের 'রাজলক্ষী' হচ্ছেন জ্যোতিকা জ্যোতি
'শ্রীকান্ত' ঋত্বিকের 'রাজলক্ষী' হচ্ছেন জ্যোতিকা জ্যোতি
'শ্রীকান্ত' ঋত্বিকের 'রাজলক্ষী' হচ্ছেন জ্যোতিকা জ্যোতি
জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি 'বাকিটা ব্যক্তিগত'র পরিচালক প্রদীপ্ত এবার শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' উপন্যাস অবলম্বনে তৈরি করছেন সিনেমা।তবে পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের এই ছবি একেবারেই বর্তমান প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে। এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপও শরৎচন্দ্রের দেবদাসকে আধুনিক ছাঁচে ফেলে 'দেব ডি' সিনেমা বানিয়েছিলেন। পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের সিনেমাটিও সেভাবেই তৈরি হবে। শোনা যাচ্ছে এই ছবিতে উঠে আসবে, উদ্বাস্তু, নারীপাচার, জাতপাত, চোরাকারবারের মত নানা বিষয়। এমনকী ছবির নায়িকা রাজলক্ষীও নাকি এক বাংলা থেকে অন্য বাংলায় পাচার হয়ে আসা একটি মেয়ে। ছবিতে শ্রীকান্তের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, আর রাজলক্ষীর ভূমিকায় বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ইন্দ্রনাথের চরিত্রে অভিনয় করবেন আর জে সায়ন। ইতিমধ্যেই ছবির বেশকিছুটা শ্যুটিং হয়ে গিয়েছে। জ্যোতিকা জ্যোতি এই সিনেমার শ্যুটিং-এর ছবি ও অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন নিজের ফেসবুক প্রোফাইলে। প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি 'বাকিটা ব্যক্তিগত' সেরা আঞ্চলিক ছবি হিসাবে জাতীয় পুরস্কার পায়। তাই পরিচালকের নতুন ছবিতে আরও ভালোকিছু আশা করছেন সিনেমাপ্রেমীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

প্রধানমন্ত্রী ‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App