×

বিনোদন

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসের অনুষ্ঠানমালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৪:০১ পিএম

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসের অনুষ্ঠানমালা

নয় নম্বর বিপদ সংকেত একটি ছবির দৃশ্য

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসের অনুষ্ঠানমালা

মায়াবতী নাটকের একটি দৃশ্য

কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুবাষির্কী উপলক্ষে ১৯ জুলাই সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। সকাল ৭.৩০ মিনিটে সরাসরি গান দিয়ে শুরু হবে অনুষ্টানমালা। এ অনুষ্ঠানে অংশ নিবেন সেরাকণ্ঠ মীর, ক্ষুদেগানরাজ স্বর্ণা ও বাংলা গানের শিল্পী শারমীন। অনুষ্ঠানটির পরিচালক মোস্তাফিজুর রহমান নান্টু জানিয়েছেন শিল্পীরা হুমায়ূন আহমেদের নির্বাচিত গান পরিবেশন করবেন। দুপুর ১২.৩৫ মিনিটে প্রচার হবে তারকাকথন সরাসরি। পরিচালনা করবেন অনন্যা রুমা। বিকেল ৩.০৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ নির্মিত ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং রাত ৭.৫০ মিনিটে রয়েছে তারই নির্মানে নাটক ‘মায়াবতী’।

[caption id="attachment_232522" align="alignnone" width="1120"] মায়াবতী নাটকের একটি দৃশ্য[/caption]

নয় নাম্বর বিপদ সংকেত হুমায়ূন আহমেদের নির্মিত আলোচিত একটি চলচ্চিত্র। সিনেমাটিতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, চ্যালেঞ্জার, তানিয়া আহমেদ, দিতি, স্বাধীন খসরু, শবনম পারভীন, চৈতী, মাজনুন মিজান, রূপক, ফারুক আহমেদ প্রমুখ। অপর দিকে আরেক জনপ্রিয় ‘মায়াবতী’ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বিপাশা হায়ত, মোজাম্মেল হোসেন, ফারুক আহমেদ দীহান, এম. আর. জুনায়েদ মিঠু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইউপি নির্বাচন নিয়ে ইসিকে সরকারের নতুন বার্তা

ইউপি নির্বাচন নিয়ে ইসিকে সরকারের নতুন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App