×

বিনোদন

এবার ব্যবসায় নামলেন পরীমনি!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৫ পিএম

এবার ব্যবসায় নামলেন পরীমনি!

প্রসাধনী পণ্যের ব্যবসায় নামলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আগামী ঈদে নিজের নতুন ব্যবসা নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন এই ঢালিউড নায়িকা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, ‘এবারের ঈদে আমি আসছি একদম নতুনভাবে। খুব শিগগিরই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।’

বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘আসলে অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছা ছিলো। কিন্তু কি বিজনেস শুরু করবো সেটিই ভাবছিলাম। অবশেষে অনেক ভেবেচিন্তে প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি।’

 নায়িকা আরো বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে এখন ঢুকলেই অনেকেই দেখি ব্যবসা করছেন। সেগুলোর মাঝে মেয়েদের প্রসাধনীর পণ্যের ব্যবসা এখন সবচেয়ে তুঙ্গে। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই বিভিন্ন ব্র্যান্ডের পণ্য অনলাইন থেকে কিনে প্রতারিত হচ্ছেন। কারণ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বলে বিক্রি করা এগুলো আসলে ক্লোন পণ্য, যা আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর। তাদের দিক বিবেচনায় আসল ব্র্যান্ডের পণ্য নিয়ে বাজারে এসেছি।’

 অন্যদিকে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকিং’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। ওয়েব ফিল্মটি মুক্তির পর থেকেই দর্শকরা এটিবে প্রশংসায় ভাসাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৫ লাখ টাকার যন্ত্রাংশ চুরি

সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৫ লাখ টাকার যন্ত্রাংশ চুরি

আওয়ামীলীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

আখাউড়া আওয়ামীলীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

শীতের আগমনী বার্তায় ব্যস্ত লেপ-তোশকের কারিগররা

ভোলার চরফ্যাশন শীতের আগমনী বার্তায় ব্যস্ত লেপ-তোশকের কারিগররা

বরিশালে নিখোঁজ বিচারককে দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার

বরিশালে নিখোঁজ বিচারককে দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App