×

বিনোদন

এন আই বুলবুলের কথায় গাইলেন কনা-মেহরাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৭:০৭ পিএম

এন আই বুলবুলের কথায় গাইলেন কনা-মেহরাব

মেহরাব ও কনা

৮ই মার্চ বিশ্ব নারী দিবস। এ দিনে নারীদের উজ্জীবিত করতে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কনা ও মেহরাব। স্বপ্ন নয় সত্যি এ হাসি বিজয়ের, গল্প নয় কোনো এ বিজয় আমাদের-এমন কথায় গানটি লিখেছেন এন আই বুলবুল। এটির সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। আরটিভির প্রযোজনায় গানটি তৈরী করা হয়েছে।

গানটি প্রসঙ্গে শিল্পী মেহরাব বলেন, আমাদের সব ভালোর সঙ্গে নারীদের অবদান আছে। নারীদের প্রতি সম্মান জানিয়ে এ গানটি করা হয়েছে। গানটির কথা ও সুর সবার মনে বেশ দোলা দেবে। প্রথম শোনাতেই গানটি আমার ভালো লাগে। আমি চাই শুধু নিদিষ্ট এমন দিনেই নয়, বছরের অন্য সময়েও নারীদের সম্মান জানিয়ে এমন গান করা যায়।

কনা বলেন, নারীদের জন্য গানটি করতে পেরে বেশ ভালো লাগছে। নারীরা এখন আর আগের মতো পিছিয়ে নেই। এ গানটিতে নারীদের বিজয়ের কথা তুলে ধরা হয়েছে।

গীতিকার এন আই বুলবুল বলেন, বছরের একটি দিনের জন্যই এই গান না। নারীদের সব সময় এগিয়ে যাবার ও সাহস যোগানোর গান এটি। আশা করি সবার ভালো লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App