×

বিনোদন

ওমরাহ করতে মক্কায় ফেরদৌস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৮:৩৭ এএম

ওমরাহ করতে মক্কায় ফেরদৌস

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ২টায় একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন ফেরদৌস। সঙ্গে রয়েছেন মা, শাশুড়ি এবং বোন। 

ঢাকা ছাড়ার আগে ফেরদৌস গণমাধ্যমকে বলেন বলেন, ‘আমার মা, শাশুড়ি মা এবং বোনকে নিয়ে যাচ্ছি ওমরাহ করতে। ইচ্ছে ছিল আমার স্ত্রী এবং মেয়েকে সঙ্গে নেওয়ার। কিন্তু তাদের ব্যস্ততার কারণে এবার একসঙ্গে যেতে পারছি না। আল্লাহ চাইলে আগামীতে স্ত্রী সন্তানকে নিয়ে আবার যাবো। সৃষ্টিকর্তার কাছে দেশের মানুষের জন্য দোয়া করব। সবাই সুস্থ ও সুন্দর থাকুক এটাই কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

ওমরা পালন শেষে আগামী ২১ মার্চ দেশে ফিরবেন ফেরদৌস আহমেদ।

প্রসঙ্গত, ফেরদৌস আহমেদ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফেরদৌস মডেলিং ও উপস্থাপনায়ও সুনাম কুড়িয়েছেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App