×

বিনোদন

দেশ ছাড়লেন শাকিব খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পিএম

দেশ ছাড়লেন শাকিব খান

সিনেমার পোস্টারে শাকিব খান

সিনেমা হলে যখন সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমাটি তুফান তুলেছে ঠিক তখন ক্যামেরার সামনে তুফান তুলতে দেশ ছাড়লেন তিনি। রায়হান রাফী নির্মিতব্য ‘তুফান’ সিনেমার শুটিংয়ে যোগ দিতে গেলেন ভারত।

শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটার ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। সোমবার (১৫ এপ্রিল) থেকে তিনি ছবির শুটিংয়ে যোগ দেবেন। প্রায় একমাস ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।

গত মাসে শাকিবের জন্মদিনে প্রকাশ করা হয় ‘তুফান’ -এর পোস্টার। সেখানে দেখা যায়, পায়ের ওপর পা তুলে আপন মনে বসে সিগারেট ফুঁকছেন শাকিব। চোখ দুটো কালো চশমায় ঢাকা। কাঁধ ছোঁয়া অবাধ্য চুল। কনিষ্ঠা ও অনামিকা সাপের মতো জড়িয়ে আছে বহুমূল্যবান অঙ্গুরি। সামনেই রাখা আগ্নেয়াস্ত্র।

সব মিলিয়ে এ যেন এক অন্য শাকিব! পৃথিবীকে পরোয়া করার সময় নেই তার। এমন অভিব্যক্তি চেহারায়। যাকে এভাবে কেউ দেখেনি। দেখেনি কখনও আগে।

নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুঞ্জন রয়েছে এতে খল চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত।

প্রসঙ্গত, দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। তুফাম পরিচালনা করবেন রায়হান রাফী। আসন্ন ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

প্রধানমন্ত্রী ‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App