×

বিনোদন

গোপনে বিয়ে করেছেন অভিনেত্রী আইরিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১২:২৫ পিএম

গোপনে বিয়ে করেছেন অভিনেত্রী আইরিন

আইরিন আফরোজ

তারকাদের বিয়ের ধুম পড়েছে। অভিনেত্রী চমক ও সালহা নাদিয়ার বিয়ের খবরে সরগরম শোবিজ অঙ্গন। এবার এলো আরেক অভিনেত্রীর বিয়ের খবর। 

জানা গেছে, প্রায় সাত মাস আগে একরকম গোপনেই বিয়ে সেরেছেন ছোট পর্দার অভিনেত্রী আইরিন আফরোজ। তার বরের নাম মেহেদী হাসান চৌধুরী। পেশায় ব্যবসায়ী। টাঙ্গাইলের নাগরপুরে বাড়ি তাদের। ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতেই আছেন আইরিন। সেখান থেকে একটি গণমাধ্যমকে নিজের বিয়ের খবর নিশ্চিত করে আইরিন বলেন, ‘গত বছরের মে মাসে আমার বাবা স্ট্রোক করেন। এর আগে থেকে তিনিসহ পরিবারের সবাই চেয়েছিলেন যেনো আমি বিয়ে করি। তারপর সাত দিন হাসপাতালে ছিলেন বাবা। তখনো তিনি অনেকবার আমার বিয়ের কথা বলেছেন। বাবার মৃত্যুর পর সে সময়ই সিদ্ধান্ত নিই সে বছরই বিয়ে করব।’

আরো পড়ুন: বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী চমক

অভিনেত্রী বলেন, ‘ওই ঘটনার প্রায় দেড় বছর আগে থেকে আমাদের প্রেমের সম্পর্ক। কমন বন্ধু সার্কেলের মানুষ মেহেদী। সেখান থেকেই পরিচয়, প্রেম ও বিয়ে।’ আরো বলেন, গত বছরের ৪ ডিসেম্বর বিয়ে করেছেন দুজন। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনেই বিয়ে হয়েছে। যদিও বড় পরিসরে বউভাত করার পরিকল্পনা আছে। পরিবারের সবাই একসঙ্গে হলেই সেই আয়োজন করবেন বলে জানান আইরিন।

প্রসঙ্গত, ২০১৪ সালের দিকে টিভিসির মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন আইরিন আফরোজ। অসংখ্য ধারাবাহিক ও একক নাটকে অভিনয়ের জাদু দেখিয়েছেন তিনি। ‘কলিং বেল’, ‘বকুলপুর’, ‘শারীরিক শিক্ষা’, ‘চার চক্কর’, ‘রঙের মানুষ ঢংয়ের খেলা’, ‘চোরে চোরে প্রেম’, ‘চুল পাকা’, ‘ছোট দেবর’, ‘অভাব’, ‘প্রেমপত্র’, ‘গ্যাঁড়াকল’, ‘বাবু’, ‘সাবলেট গুবলেট’, ‘তিন শব্দের মেসেজ’সহ আছে তার বেশ কিছু ধারাবাহিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যাকাণ্ডের তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App