×

বিনোদন

বাংলাদেশের একঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেস ‘আনন্দমেলা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৭:৩৩ পিএম

বাংলাদেশের একঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেস ‘আনন্দমেলা’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা’। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে কয়েক হাজার বাঙ্গালীদের সমাবেশ ঘটে। প্রতিবারই এতে অংশ নেন বাংলাদেশের একঝাঁক তারকাশিল্পী। প্রবাসী আমেরিকানদের নেচে গেয়ে মাতিয়ে আসেন তারা।

এবারও  হচ্ছে এই আয়োজন। আগামী শনিবার (২০ জুলাই) ও রবিবার (২১ জুলাই) দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে এবারের ‘আনন্দমেলা’ অ্যাওয়ার্ড। দুইদিনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেস সদস্য জোডি চো এবং মেয়র  ভারগেস মাইকেল।

আরো পড়ুন: কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, যা বললেন তারকারা

বাংলাদেশ থেকে যে একঝাঁক তারকাশিল্পী অংশ নিচ্ছেন তারা হলেন কণ্ঠশিল্পী মিলা, প্রতিক হাসান, তমা মির্জা, রায়হান রাফি, জায়েদ খান, কণ্ঠশিল্পী পুলক অধিকারী, লায়লা, আরশিনা প্রিয়া, মন্দিরা চক্রবর্তী, ডিজে রাহাত, লামিয়া লাম, মডেল নিবির আদনান, আনিলা তানজুম, নৃত্যশিল্পী আলিফসহ অনেকেই। দুইদিনব্যাপী এই আয়োজনে নেচে গেয়ে প্রবাসীদের সঙ্গে আনন্দ উল্লাসে মাতবেন তারা। আয়োজনটি উপস্থাপনা করবেন নীল হুরে জাহান।

আনন্দমেলা আয়োজন কমিটির পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী  এই শিল্পীদের যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন । ইতোমধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলেও জানিছেন তিনি।

আরো পড়ুন: অবশেষে বিয়ে করলেন সোহিনী-শোভন

মুহাম্মদ আলী বলেন, লস অ্যাঞ্জেলসের অতি পরিচিত আয়োজন হচ্ছে এই আনন্দমেলা। একেবারে নন প্রফিটেবল অনুষ্ঠান এটি।  প্রতি বছর অ্যাঞ্জেলেসের বাঙালিরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। এটা বাঙালীদের মিলনমেলায় পরিণত হয়। প্রতি বছরের মত এবারও বাংলাদেশ থেকে আগত শিল্পীদের উপস্থিতি নতুনমাত্র পাবে বলেই আমি মনে করছি। ইতোমধ্যে অনেকে শিল্পী যুক্তরাষ্ট্রে এসে পৌছেছেন। কয়েকজন আসছেন। আশা করি এবারের আয়োজনটিও উৎসবমুখর হবে।

আনন্দমেলার চেয়ারম্যান হিসেবে আছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং প্রেসিডেন্ট শরীফ হাসিবুল। মোয়াজ্জেম হোসেন বলেন, আর্থিক লাভের জন্য এটা করা হয় না।মূলত বাংলাদেশিদের নিরেট আনন্দ দিতেই এই আয়োজন করা হয়। যাতে হাজার বাংলাদেশিরা উপস্থিত হয়ে দুইটা দিন নিজের মতো করে উপভোগ করেন। তাদের মধ্যে আত্মিক বন্ধনটা আরও সুদৃঢ় হয়।

আরো পড়ুন: অভিনেত্রী রাকুলের ভাই গ্রেপ্তার

কমিউনিটির বিশিষ্টজন, রাজনীতিবিদ, সমাজসেবক, ইলেক্ট্রনিটিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকেই উপস্থিত থাকেন।  আমেরিকার মুলধারার রাজনীতিবিদ, কংগ্রেস ওম্যান জুডিচু ও সিটি মেয়র ভারগেস মাইকেল  এখানে আমন্ত্রিত হয়ে আসবেন এবার।

প্রসঙ্গত, গত বছরও একঝাঁক তারকার উপস্থিতি ছিল এই আয়োজনে। এতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন মোশাররফ করিম, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, রোবেনা রেজা জুঁই, ফারিয়া শাহরীন, মন্দিরা, গায়ক প্রতিক হাসান ও স্বপ্নীল সজিবসহ একঝাঁক তারকাশিল্পীরা। সে বছর এস আই টুটুলকে আনন্দমেলার পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

প্রধানমন্ত্রী ‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App