×

বিনোদন

ডন শাহরুখের সঙ্গে ভিলেন অভিষেক বচ্চন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১১:১৭ এএম

ডন শাহরুখের সঙ্গে ভিলেন অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন ও শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান, রোমান্টিক সিনেমার কিং হিসেবে সিনেমা জগতে একচ্ছত্র আধিপত্য তার। তার সঙ্গে একই ফ্রেমে অভিনয় করে গর্বিত হন শিল্পীরা। ‘কাভি আলভিদা না ক্যাহনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ এর মতো জনপ্রিয় সিনেমায় শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের আরেক অভিনেতা অভিষেক বচ্চন। সে নিয়ে তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন সময়।

এবার আবারো এই দুই তারকাকে একইসঙ্গে দেখা যাবে সিনেমায়। তবে অভিষেক এবার শাহরুখের প্রতিপক্ষ ভিলেন। ছবিতে ডন চরিত্রে দেখা যাবে শাহরুখকে আর বচ্চনপুত্র হবেন তার প্রতিপক্ষ। এই ছবিটিতে শাহরুখ কন্যা সুহানা খানকেও দেখা যাবে। ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে পরিচালক সুজয় ঘোষের নতুন ছবি ‌‌‘কিং’। আর এ ছবিতে একসঙ্গে হবে ডন শাহরুখ এবং তার ভিলেন অভিষেক।

সম্প্রতি শাহরুখ তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, সিনেম্যাটোগ্রাফার সন্তোষ শিবনের কান পুরস্কার নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর সেই ভিডিওতেই নায়কের পাশের টেবিলে দেখা গেছে ‘কিং’ খানের চিত্রনাট্য!

সেখান থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নেটিজেনরা মনে করছেন, পাঠান, জওয়ান ছবির পর ফের ব্লকবাস্টার দিতে তৈরি শাহরুখ। ভারতীয় গণমাধ্যমের দাবি, বলিউডে মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

আরো পড়ুন : অভিনেত্রী রাকুলের ভাই গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App