×

বিনোদন

ছাত্র আন্দোলন নিয়ে ফেরদৌস-আরাফাত-রিয়াজের গোপন কথোপকথন ফাঁস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক শিল্পীই প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন।

তবে এদের মধ্যে অনেককেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে, আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষেও কথা বলেছেন।

যাদের নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ।

আন্দোলনের শুরু থেকেই তারা সক্রিয় ছিলেন শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে। যে পরিকল্পনা থেকেই ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা সবাই।

ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্য অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকেই ছিলেন। যাদেরকে শিক্ষার্থীদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলতে দেখা গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। যেখানে ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন শোবিজেরই কয়েকজন।

এর মধ্যে একজন গ্রুপে লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন। ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা।

এর উত্তরে নায়িকা অরুণা বিশ্বাস আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, গরম জল দিলেই হবে। এরপর নায়িকা সুইটি লিখেছেন, কোনোভাবেই পিছে হটা চলবেনা। আমরা কখন কিভাবে কোথায় একত্রিত হবো সেটা আমরা সবাই মিলে ঠিক করে বের হবো। জয় বাংলা। উত্তরে খান জিহাদ বলেছেন, সেটাই হওয়া উচিত

ছাত্রদের পক্ষে কথা বলায় নির্মাতা মোস্তফা সারুয়ার ফারুকির একটি স্ট্যাটাস শেয়ার করে বিনোদন সাংবাদিক লিমন আহমেদ লিখেন, অস্ট্রেলিয়ায় বসে আল কায়দার মতো জ্ঞান দেয়া হচ্ছে। তার মতো নোংরা, লোভী, হিংসুটে, হিংস্র, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক মেধাবী নির্মাতা এই মহাদেশে আর আসেনি আসবেও না।

বিষয়গুলো নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এ ঘটনায় আওয়াজ তুলেছেন। অনেকেই তাদের শাস্তির দাবি জানিয়েছেন।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ওই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। একইসঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিল, সেই প্রশ্ন তুলেছেন।

এদিকে এই গ্রুপে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথোপকথনের সত্যতা জানতে চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সরকার পতনের পর থেকেই তারা আড়ালে চলে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App