×

বিনোদন

‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম

 ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অসংখ্য নাটক-ওয়েব সিরিজে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন, অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো তুলে ধরেন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনায় মেহজাবীন এক পোস্ট করেছেন।

পোস্ট দিয়ে মেহজাবীন চৌধুরী প্রশ্ন করেছেন গণপিটুনিকে কেন নরমালাইজ করা হচ্ছে। তিনি পোস্টে লিখেন, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’ 

অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরাও একাত্মতা পোষণ করেছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আবরার ফাহাদ সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিলো এবং তোফাজ্জল ভাই কে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার এর বিচার আজকের ভিতর করা দরকার, কে মেধাবী কে ঢাবি ছাত্র এইসব এখন আর দেখার সময় না। বিচার করতে হবে, মানে করতে হবে।’ 

আরো পড়ুন: বিচ্ছেদের জল্পনার মধ্যেই নতুন পদক্ষেপ অভিষেকের!

আরেক ভক্ত বলেন, যাই হোক দোষটা অন্য দলের উপরে চাপায় দিতে পারলেই কেন জানি সবাই ভাবে বেঁচে যাবে। অন্যায় শুধু অন্যায় এখানে দল টানার কি আছে?’ আরেকজনের ভাষ্য, ‘বর্তমানে যে অবস্থা এই সমাজের অপরাধীর কঠোর শাস্তির ব্যবস্থা না হলে, তা অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার আমান উল্লাহ এ মামলার আবেদন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App