×

বিনোদন

জানুয়ারিতে ‘ফোক ফেস্ট’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৬:২১ পিএম

জানুয়ারিতে ‘ফোক ফেস্ট’

ছবি: সংগৃহীত

উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল এ উৎসবের পঞ্চম আসর। এরপর নানা কারণে আর বসেনি সুরের এই মিলন মেলা। দীর্ঘ চার বছর পর আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে লোক গানের এই উৎসব। আগামী জানুয়ারি মাসে বসবে এ উৎসবের ৬ষ্ঠ আসর।

আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমে বলেন, বিগত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোক ফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিল না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।

বিস্তারিত জানিয়ে তানভীর হোসেন বলেন, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু আর্মি স্টেডিয়ামের অনুমতি পাইনি বলে এতদিন বিষয়টি বলা হয়নি। সম্প্রতি অনুমতি পেয়েছি, তাই এখন তারিখ ঘোষণা করছি। জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর। এটাই চূড়ান্ত।

এবারের আসরে দেশ-বিদেশের কোন কোন কিংবদন্তি ও শিল্পীরা অংশ নেবেন, সেটিও এরই মধ্যে প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে শতভাগ চূড়ান্ত হলেই সংবাদ সম্মেলন করে এবারের আয়োজন সম্পর্কে আরো বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

কর্মস্থলে না এসেও বেতন, শিক্ষিকার টাকায় মাদ্রাসা চালানোর অভিযোগ

কর্মস্থলে না এসেও বেতন, শিক্ষিকার টাকায় মাদ্রাসা চালানোর অভিযোগ

কৃষক বাবার সন্তান রনি, বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ

কৃষক বাবার সন্তান রনি, বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App