×

বিনোদন

হাসিনার পতন নিয়ে সিনেমা আনছেন রাফী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১২:৩১ পিএম

হাসিনার পতন নিয়ে সিনেমা আনছেন রাফী

ছবি: সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থান,  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও পলায়ন নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন দেশের বেশ কয়েকজন নির্মাতা। এবার তাদের সঙ্গে নাম উঠল নির্মাতা রায়হান রাফীর। গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন নির্মাতা নিজেই।

সেখানে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন রাফী। নির্মাতার কথায়, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।’

রাফী বলেন, ‘জুলাই অভ্যুত্থানে এত এত গল্প যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুত নির্মাণ করার। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন আমি বানাব না!’ 

প্রসঙ্গত, শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত রাফীর সর্বশেষ চলচ্চিত্র ‘তুফান’। সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে মেগাহিট। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া এ ছবির  সিক্যুয়াল নির্মাণ করবেন রাফী। বর্তমানে শরীফুল রাজ ও ওপার বাংলার জিৎকে নিয়ে ‘লায়ন’-এর প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা।

এছাড়া এই নির্মাতা বর্তমানে ব্যস্ত আছেন ‘ব্ল্যাক মানি’ ওয়েবসিরিজ নিয়ে। অভিনয়ে আছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। আরও আছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহতদের পরিচয় জানা গেল

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহতদের পরিচয় জানা গেল

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে

নাহিদ ইসলাম এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App