×

বিনোদন

শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে মেহজাবীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম

শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে মেহজাবীন

মেহজাবীন চৌধুরী

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শোরুমের উদ্বোধনে বাধার মুখে পড়েন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার (০২ নভেম্বর) দুপুরে মেহজাবীনের নিজের শহরে এ ঘটনা ঘটে। 

গত ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে চট্টগ্রাম গিয়ে সেই শোরুম উদ্বোধনের কথা বলে ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তার ফেসবুক বিভিন্ন পোস্টের সূত্রে বোঝা গেছে তিনি চট্টগ্রামেই আছেন। তবে সব কিছু ঠিক থাকলেও নির্ধারিত সময়ে যেতে পারেননি শোরুম উদ্বোধন করতে। খুকি লাইফস্টাইলের রিয়াজউদ্দিন বাজারের শোরুমের ম্যানেজার ইমদাদুল ইসলাম জানান, ব্যক্তিগত কারণে তিনি আসেনি।

তবে তাকে না নিয়ে আসার জন্য রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের চাপ ছিল বলে জানিয়েছে আরেকটি সূত্র। মেহজাবীন চৌধুরী যাওয়ার আগেই তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদি তাওহিদি জনতার ব্যানারে।

রিয়াজউদ্দিন বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে তিনি তেমন কিছুই জানেন না। এদিকে বিষয়টি নিয়ে জানতে বণিক সমিতির বর্তমান সভাপতি সালামত আলীর কোন মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে মেহজাবীন চৌধুরীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে শোরুম উদ্বোধনে অংশ নিতে মেহজাবীন চৌধুরী চট্টগ্রামে এসেছেন। পতেঙ্গা সমুদ্রসৈকতের তীরে পেঁয়াজু হাতে একটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অনলি চিটাগাংস ক্যান রিলেটেড।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App