×

বিনোদন

ছোটপর্দার অহনা অভিনয় থেকে বিদায় নিচ্ছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম

ছোটপর্দার অহনা অভিনয় থেকে বিদায় নিচ্ছেন

ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অভিনয় থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন আগে এই ঘোষণা দেয়ার পর, এবার তাকে দেখা গেল নতুন এক রূপে। ওমরাহ পালনে গেছেন তিনি এবং সেই মুহূর্তের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

কাবা ঘরের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় ২০২৪ সাল তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছো আবার অনেক কিছু কেড়েও নিয়েছো এবং মানুষ যে অনেক রকমের হয় সেটাও চিনতে সাহায্য করেছো।’

অহনার ভাষায়, ‘কিন্তু শেষের চমকটা ছিল আমার জন্য অনেক বড় সারপ্রাইজ যার অনুভূতি হয়ত কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এখন বুঝলাম, জানলাম, শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয়। বিশ্বাস এবং ঈমান আরো মজবুত হয়ে গেল।’

তিনি জানালেন, ‘আল্লাহ্ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনসটা উপহার স্বরূপ দিয়ে দেন। আমার একটা স্বপ্ন ভেঙেছো কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণও করেছো তাই তোমার ওপর কোনো রাগ নাই।’

সবশেষে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি আল্লাহ্ তাআলা যেভাবে বছর শুরু করিয়েছে সুন্দর করে ঠিক এমন ভাবে সুন্দর করে শেষও করাবে। আমি তোমার শুরুটা যেভাবে শুরু করছি তুমিও আমার সাথে শেষ পর্যন্ত এমনি থেকো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

প্রসঙ্গত, অহনা রহমান ২০০৭ সালে ক্যারিয়ার হিসেবে অভিনয় জীবন শুরু করেন। এরপর বিনোদনের বিভিন্ন মাধ্যমে কাজ করে প্রশংসা কুড়ান। সম্প্রতি ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়েছেন এ অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App