×

বিনোদন

হলুদের সাজে হানিয়া আমির, বিয়ের গুঞ্জন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

হলুদের সাজে হানিয়া আমির, বিয়ের গুঞ্জন

ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিনোদন জগতে ফের চর্চার কেন্দ্রে অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার। দীর্ঘদিন পর এই জুটিকে ফের দেখা গেল একসঙ্গে, ভাইরাল হয় ভিডিও। 

এর পর থেকেই গুঞ্জন রটেছে তাদের গোপন বিয়ের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সেখানে হানিয়া ও আসিমকে একটি উৎসবে মেতে উঠতে দেখা যায়, একসঙ্গে নাচেনও তারা। নজরকাড়া বিষয় ছিল এই যে, সেখানে তাদের পরনে ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক, এছাড়াও আশেপাশের সাজসজ্জা দেখে মনে হচ্ছিল এটি কোনো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান।

ভিডিওটি ভাইরাল হতেই দুই তারকার অনুরাগীরা ধরে নেন, হয়তো গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারা, অথবা আসন্ন রমজানেই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে। ভক্তরা কমেন্ট বক্সে প্রিয় জুটির জন্য শুভকামনাও জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

যে কারণে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App