×

বিনোদন

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

ছবি : সংগৃহীত

বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারলেও ইউটিউবে নজির গড়েছে তেলুগু সিনেমা ‘জয়া জানকী নায়কা’–এর হিন্দি ডাব সংস্করণ ‘খুনখার’। বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইউটিউবে ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি।

২০১৭ সালে পরিচালক বোয়াপাতি শ্রীনুর নির্মাণে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেন বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস ও রাকুল প্রীত সিং। প্রায় ৪০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী আয় করে মাত্র ২০ কোটি রুপি। ফলে বক্স অফিসে এটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং ডিস্ট্রিবিউটরদের লোকসান গুনতে হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

তবে প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ডিজিটাল প্ল্যাটফর্মে বদলে যায় ছবিটির ভাগ্য। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পেন মুভিজের ইউটিউব চ্যানেলে ‘খুনখার’ নামে হিন্দি সংস্করণটি প্রকাশ করা হয়। এরপর ধীরে ধীরে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। কয়েক বছরের ব্যবধানে সেটিই এখন ইউটিউবে ১ বিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়েছে।

আরো পড়ুন : দক্ষিণী সিনেমা মাতাতে প্রস্তুত শানায়া কাপুর

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক বোয়াপাতি শ্রীনু লেখেন, ‘১ বিলিয়ন ভিউ, ১০০ কোটি আবেগ এবং একটি সিনেমা। দর্শকদের ভালোবাসার কারণেই এই অসাধারণ মাইলফলক সম্ভব হয়েছে। এই অর্জন আপনাদের সবার।’

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি ডাব সংস্করণের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। বিশেষ করে অ্যাকশনধর্মী গল্প এবং ইউটিউবে বিনামূল্যে দেখার সুযোগ থাকায় ‘খুনখার’ বিপুল সংখ্যক নতুন দর্শকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।

এর আগে অল্লু অর্জুন অভিনীত ‘সাররাইনডু’-এর হিন্দি ডাব সংস্করণও ১ বিলিয়ন ভিউয়ের খুব কাছাকাছি পৌঁছেছিল। তবে মূল ভিডিওটি মুছে পুনরায় আপলোড করায় সেই রেকর্ড আর গড়া হয়নি। ফলে ইউটিউবে ১ বিলিয়ন ভিউ পাওয়া বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে ‘খুনখার’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, প্রাণ গেল স্কুলছাত্রীর

শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, প্রাণ গেল স্কুলছাত্রীর

লাগবে না অভিজ্ঞতা, ১০০ জনকে চাকরি দেবে আরএফএল

লাগবে না অভিজ্ঞতা, ১০০ জনকে চাকরি দেবে আরএফএল

বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্ত বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

‘বৃষ্টির কারণে গাইড ওয়াল ভেঙে পড়েছে, আমাদের কিছু করার নেই’

‘বৃষ্টির কারণে গাইড ওয়াল ভেঙে পড়েছে, আমাদের কিছু করার নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App