×

বিনোদন

কর্মজীবনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন কুমার শানু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম

কর্মজীবনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন কুমার শানু

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। ছবি : সংগৃহীত

কর্মজীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। তিনি জানিয়েছেন, একসময় দুবাইয়ে এক আন্ডারওয়ার্ল্ড ডনের ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে বাধ্য হয়েছিলেন। সে সময় বলিউডে অপরাধচক্রের প্রভাব এতটাই ছিল যে এমন আমন্ত্রণ প্রত্যাখ্যান করাও ঝুঁকিপূর্ণ ছিল।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে অতীতের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন কুমার শানু। তিনি বলেন, সেই সময়ের পরিস্থিতি বর্তমানের মতো ছিল না। অনেক অনুরোধই ইচ্ছা করলেও ফিরিয়ে দেওয়া সম্ভব হতো না। নিজের নিরাপত্তা নিয়ে তখন তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন।

পডকাস্টে গুলশন কুমারের হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠলে শানু বলেন, ওই সময়ের বাস্তবতা কাছ থেকে দেখেছেন বলেই তিনি ঝুঁকির বিষয়টি ভালোভাবে বুঝতেন। তাই কিছু নির্দিষ্ট অনুষ্ঠানে গান গাওয়ার অনুরোধ এলেও তা প্রত্যাখ্যান করার সাহস পাননি। তার মতে, তখন পরিস্থিতি বিবেচনায় সেই সিদ্ধান্তই সবচেয়ে নিরাপদ ছিল।

আরো পড়ুন : জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

তিনি জানান, পরবর্তীতে ওই প্রভাবশালী ব্যক্তিদের কয়েকজনের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে। এমনকি প্রয়োজনে সহায়তার প্রস্তাবও পেয়েছিলেন। তবে তিনি কখনোই সেই ধরনের সহযোগিতা গ্রহণ করেননি।

কুমার শানুর ভাষায়, তিনি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নিজের দায়িত্ব তিনি নিজেই সামলাতে পারবেন। তবুও দুবাইয়ে সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মনে ভয় ছিল এবং নিজের নিরাপত্তা নিয়ে সারাক্ষণ শঙ্কায় ছিলেন বলেও জানান এই খ্যাতিমান শিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App