×

বিনোদন

শারীরিক-মানসিক হেনস্থার অভিযোগে অভিনেত্রীর মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম

শারীরিক-মানসিক হেনস্থার অভিযোগে অভিনেত্রীর মামলা

অদিতি শর্মা। ছবি: সংগৃহীত

হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মা গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন। স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ এই অভিনেত্রীর। তার অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের গোরেগাঁও থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

‘রব সে হ্যায় দুয়া’, ‘কলীরেঁ’-খ্যাত অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে, গত ৩১ জুলাই তার স্বামী অভিনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক (৬৫) এবং ননদ কীর্তি কৌশিকের (২৯) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

অভিযোগপত্রে অদিতি দাবি করেছেন, বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। পাশাপাশি মারধর, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা এবং বিয়ের গয়না আত্মসাতের অভিযোগও এনেছেন তিনি।


আরো পড়ুন: স্বামীকে নিয়ে প্রথমবার ঢাকায় মধুমিতা সরকার

পুলিশকে দেওয়া জবানবন্দিতে অভিনেত্রী জানিয়েছেন, ২০২১ সালের জুন মাসে অনলাইনে একটি অভিনয়ের কর্মশালায় অভিনীতের সঙ্গে তার প্রথম আলাপ হয়। সেখান থেকেই তাদের বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে তারা গোরেগাঁও পশ্চিমের একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতে শুরু করেন। পরে দুই পরিবারের সম্মতিতে ২০২৪ সালের ১২ নভেম্বর তাদের বিয়ে হয়।

অদিতির অভিযোগ, বিয়ের কয়েক দিনের মধ্যেই স্বামীর আচরণ বদলে যায়। পোশাক-আশাক থেকে শুরু করে সামান্য বিষয় নিয়েও নিয়মিত অশান্তি শুরু হয়। 

তিনি আরও দাবি করেছেন, সংসারের খরচে সাহায্য করার বদলে তার স্বামী প্রায়ই তার কাছ থেকে টাকা নিতেন। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি সামান্য কফি খাওয়া নিয়ে তর্কাতর্কি হয় ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পর থেকেই নাকি অদিতির চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন তার স্বামী। 

অভিনেত্রীর দাবি, তার মোবাইল ফোন নিয়মিত খুঁটিয়ে দেখা হত, তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলা হত। পরে স্বামী আলাদা ঘরে থাকতে শুরু করেন বলেও জানান তিনি।

সূত্র: আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

ওজনে কারচুপির অভিযোগে নাবিস্কোকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে নাবিস্কোকে জরিমানা

‘মাসে পাঁচবার যৌন সম্পর্কের’ প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে

‘মাসে পাঁচবার যৌন সম্পর্কের’ প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না

মাহফুজ আলম নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App