×

বিনোদন

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় অভিনেতা খাইরুল বাসারসহ আহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় অভিনেতা খাইরুল বাসারসহ আহত ২

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় ছোটপর্দার অভিনেতা খাইরুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, থাইল্যান্ডে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন খাইরুল বাসার ও তার শুটিং টিম। একটি দৃশ্য ধারণের জন্য তারা দেশটির কোলান দ্বীপের একটি পাহাড়ে উঠেছিলেন। শুটিং শেষে পাহাড় থেকে স্কুটিতে করে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি।

পাতায়ার হাসপাতাল থেকে দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে জানান খাইরুল বাসার। তিনি বলেন, শুটিং স্বাভাবিকভাবেই চলছিল। কোলান দ্বীপে একটি দৃশ্যের শুটিংও ঠিকঠাক শেষ হয়। পরে পাহাড় থেকে নামার সময় হঠাৎ স্কুটিটি নিয়ন্ত্রণ হারালে তারা দুজনই পড়ে যান।

দুর্ঘটনার সময় শুটিং টিমের অন্য সদস্যরা কিছুটা দূরে অবস্থান করছিলেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খাইরুল বাসার ও মেহেদী রনিকে উদ্ধার করেন।

দুর্ঘটনায় খাইরুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। এ কারণে হাঁটতেও তার কষ্ট হচ্ছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App