×

বিনোদন

১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন ছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম

১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন ছিল

ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। একসময় ১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখলেও জীবনের তিক্ত এক সম্পর্কের অভিজ্ঞতার পর সেই ভাবনায় পরিবর্তন এসেছে তার। এখন আর সন্তান নিতে চান না বলে জানিয়েছেন ‘প্রেমাম’খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি ধ্যান ভার্মার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন অনুপমা। তিনি জানান, প্রায় দুই বছর একটি সম্পর্কে ছিলেন। ওই সময়ে সঙ্গীর কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তবে সাবেক সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

অনুপমা বলেন, ওই সম্পর্ক তার আত্মবিশ্বাস ও মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছিল। এমনকি অভিনেত্রী হিসেবে নিজের পরিচয়, নারী হিসেবে নিজেকে গ্রহণ করা এবং ঋতুস্রাবের মতো স্বাভাবিক বিষয় নিয়েও তার মধ্যে অপরাধবোধ তৈরি হয়েছিল।

আরও পড়ুন: অভিনেত্রী নেহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

সাবেক সঙ্গীর আচরণ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, কোনো বিষয়ে প্রতিবাদ করলে তাকে প্রায়ই বলা হতো, ‘তুমি তো পিএমএসের মধ্যে আছ’। এ ধরনের মন্তব্যের কারণে একসময় নিজের অনুভূতি ও অভিজ্ঞতা নিয়েই সন্দেহ তৈরি হতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে নিজের অস্তিত্ব নিয়েও প্রশ্ন জেগেছিল তার মনে।

সন্তান নেওয়ার ইচ্ছার পরিবর্তনের বিষয়টি তুলে ধরে অনুপমা বলেন, একসময় তিনি ১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু সেই স্বপ্ন এখন আর নেই। তার ভাষায়, এখন তিনি সন্তানই চান না।

নিজের অভিজ্ঞতাকে ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে বর্ণনা করেছেন অনুপমা। এ প্রসঙ্গে অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিয়ানের একটি ইনস্টাগ্রাম রিলের কথাও উল্লেখ করেন তিনি। অনুপমার দাবি, রিলটিতে বর্ণিত অভিজ্ঞতার সঙ্গে নিজের জীবনের অনেক ঘটনা মিলে যাওয়ায় সেটি দেখার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

আরও পড়ুন: বিজয়ের শৈশবের ছবিতে কৃতিত্ব চাইলেন রাশমিকা

ওই কঠিন সময়ে তার ওজনও উল্লেখযোগ্যভাবে কমে যায়। নিজের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে অনুপমা বলেন, তখন নিজেকে বিকশিত হতে থাকা একজন মানুষ হিসেবে মনে হতো না; বরং মনে হতো ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন।

যদিও সাবেক সঙ্গীর নাম প্রকাশ করেননি অনুপমা, অতীতে দক্ষিণী অভিনেতা ও গায়ক ধ্রুব বিক্রমের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ঘনিষ্ঠ একটি কথিত ছবিও ছড়িয়ে পড়ে। বিভিন্ন অনুষ্ঠানেও দুজনকে একসঙ্গে দেখা গেছে। তবে অনুপমার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে ধ্রুব বিক্রমের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

২০১৫ সালে অভিনয়জগতে পা রাখেন অনুপমা পরমেশ্বর। ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর মালয়ালম, তেলুগু ও তামিল ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসেও সাফল্য পেয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের বন্ধ এলএনজি টার্মিনাল, বাড়েছে গ্যাস সংকট

ফের বন্ধ এলএনজি টার্মিনাল, বাড়েছে গ্যাস সংকট

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

ভোট দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন ভোট দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

কলকাতার হোটেলেগুলোতে নেই অগ্নি নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশিরা

কলকাতার হোটেলেগুলোতে নেই অগ্নি নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App