ভিডিও প্রকাশের দাবি
ইলিয়াসকে মেঘনা আলমের চ্যালেঞ্জ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
সৌদি আরবের চাকরিচ্যুত রাষ্ট্রদূত ঈসার সঙ্গে মেঘনা আলমের কথিত ভিডিও প্রকাশের দাবি জানিয়ে সাংবাদিক ইলিয়াসের প্রতি চ্যালেঞ্জ ছুড়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। একই সঙ্গে ‘বাংলা এডিশন’সহ ইলিয়াসের পরিচালিত বিভিন্ন পেজে প্রকাশিত কথিত ভুয়া পোস্ট সরিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মেঘনা আলম বলেন, মেঘনা আলমের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ঈসার ভিডিও থাকলে তা প্রকাশ করতে হবে। ভিডিও প্রকাশ না করলে ইলিয়াস ও তাঁর বিভিন্ন পেজে দেওয়া পোস্টকে ভুয়া হিসেবে সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন: নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
তাঁর বক্তব্যে ইলিয়াসকে উদ্দেশ করে চ্যালেঞ্জের সুরে বিভিন্ন মন্তব্যও করা হয়। তবে কথিত ভিডিওটির সত্যতা, এর উৎস বা আদৌ এমন কোনো ভিডিও রয়েছে কি না- এ বিষয়ে বক্তব্যে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট ভিডিও বা পোস্টের সত্যতা যাচাই না করে তা প্রচার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ১০ বছরকে ২০ বছর হতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ
ভোরের কাগজের পাঠকদের জন্য মেঘনা আলমের পোস্টটি হুবুহু দেওয়া হলো- ইলিয়াস যদি এক বাপের সন্তান হোস, যদি তোর মায়ের দুধ বেগানা পুরুষ না খেয়ে থাকে, মেঘনা আলমের সঙ্গে চাকরিচ্যুত সৌদি রাষ্ট্রদূত ঈসার ভিডিও আপলোড কর! না হলে ‘বাংলা এডিশন’ ও তোর সব পেজ থেকে ভুয়া পোস্ট রিমুভ কর।

