×

বিনোদন

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁধন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশে ফেরার পর তার ও পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি বাঁধনের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরেন বাঁধন। পরদিন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তার বাসায় যাওয়ার বিষয়টি জানান তিনি। একই সঙ্গে এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

পোস্টে বাঁধন লেখেন, ‘আজ আমার ও আমার পরিবারের খোঁজ নিতে বাসায় এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’

কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে বলেও জানান বাঁধন। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থাও এতে আরও দৃঢ় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: না ফেরার দেশে অভিনেতা মুকুল জামিল

বাঁধন বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। সেই জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র যখন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখন নাগরিকের আস্থার জায়গাটিও আরও শক্তিশালী হয়।

ইতালির ঘটনার প্রসঙ্গ তুলে বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। তার ও পরিবারের সদস্যদের খোঁজ নেওয়া এবং মানবিক সহায়তা ও সমর্থনের জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাঁধন আরও বলেন, এই অভিজ্ঞতা তাকে আবারও মনে করিয়ে দিয়েছে—অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ। মতের পার্থক্য থাকতেই পারে, তবে একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না।

আরও পড়ুন: দ্বিতীয়বার মা হতে চলেছেন শাহরুখ খানের নায়িকা

মানুষ যখন ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি বহুগুণ বেড়ে যায় বলেও মন্তব্য করেন বাঁধন। একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাকে তিনি সবার সম্মিলিত দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে তাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দেশে ও বিদেশে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App