×

বিনোদন

দ্বিতীয়বার মা হতে চলেছেন শাহরুখ খানের নায়িকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

দ্বিতীয়বার মা হতে চলেছেন শাহরুখ খানের নায়িকা

ছবি: সংগৃহীত

শাহরুখ খানের বিপরীতে ‘রঈস’ সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকের কাছেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। এবার সেই মাহিরাই দিলেন সুখবর— দ্বিতীয়বার মা হতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

অত্যন্ত সাদাসিধে ও ব্যক্তিগত ভঙ্গিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৪১ বছর বয়সি মাহিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্ফীতোদরের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে সাদা রঙের ঢিলেঢালা গাউনে এক হাত পেটের ওপর রেখে শান্ত ও হাসিমুখে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে।


ছবির সঙ্গে মাহিরা লিখেছেন, ‘আমরা আমাদের মতো পরিকল্পনা করি ঠিকই, কিন্তু সব কিছুর উপরে থাকে ঈশ্বরের পরিকল্পনা।’

অভিনেত্রীর এমন ঘোষণার পরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসতে শুরু করেন তিনি। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মাহিরা ও তাঁর পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানিয়ে শুভকামনা জানিয়েছেন।

অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানানোর মুহূর্তেও মাহিরার সাজে ছিল না কোনো চাকচিক্য। ফুলহাতা সাদা গাউন, পেটে রাখা এক হাত আর মুখে প্রশান্ত হাসি—সাদামাটা এই উপস্থিতিই যেন বিশেষ মুহূর্তটিকে আরও আবেগঘন করে তুলেছে। কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং স্বাভাবিক ও ব্যক্তিগত আবহেই মাতৃত্বের নতুন অধ্যায়ের কথা জানালেন অভিনেত্রী।

আরও পড়ুন: বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

এদিকে বর্তমানে কানাডার টরন্টোয় রয়েছেন মাহিরা। টরন্টো চলচ্চিত্র উৎসরে অংশ নিতে সেখানে গেছেন তিনি। উৎসবের একটি অনুষ্ঠানে আলোচনাসভা সঞ্চালনার পাশাপাশি সিনেমায় তাঁর অবদানের জন্য সম্মাননাও পেয়েছেন এই অভিনেত্রী।


ব্যক্তিজীবনে ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। তাঁদের সংসারে এটিই হতে যাচ্ছে প্রথম সন্তান। তবে মাহিরার জন্য এটি দ্বিতীয় মাতৃত্ব। প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে তাঁর ১৭ বছরের ছেলে আজলান রয়েছে।

মায়ের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতেও আজলানকে পাশে থাকতে দেখা গেছে। এমনকি মাহিরার বিয়ের দিন মায়ের হাত ধরে তাঁকে বিয়ের অনুষ্ঠানের স্থানে পৌঁছে দেওয়ার দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে উপমহাদেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রঈস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। যদিও পরবর্তী সময়ে ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে বলিউডে তাঁর কাজের সুযোগ সীমিত হয়ে যায়।


আরও পড়ুন: ‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

তবে পাকিস্তানি বিনোদন অঙ্গনে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন মাহিরা। ‘সদকে তুমহারে’, ‘বিন রোয়ে’ ও ‘সুপারস্টার’-এর মতো উল্লেখযোগ্য কাজ রয়েছে তাঁর ঝুলিতে। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

এবার অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি জীবনের নতুন এক অধ্যায়ের অপেক্ষায় মাহিরা। অনাগত সন্তানের আগমনের খবরে তাই উচ্ছ্বসিত অভিনেত্রী নিজেও, আনন্দিত তাঁর পরিবার ও অগণিত ভক্ত-অনুরাগী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ২১ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ২১ সেপ্টেম্বর

মোজাফফরের জবানবন্দিতে বেরিয়ে এলো জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

মোজাফফরের জবানবন্দিতে বেরিয়ে এলো জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

অনুমোদনের পরও যে কারণে আটকে আছে পে স্কেল

অনুমোদনের পরও যে কারণে আটকে আছে পে স্কেল

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App