×

বিনোদন

স্মৃতির পাতায় সালমান শাহ-মান্না, শাবনূর-সোনিয়া, ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম

স্মৃতির পাতায় সালমান শাহ-মান্না, শাবনূর-সোনিয়া, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ঢালিউডের ক্ষণজন্মা অমর নায়ক সালমান শাহর ক্যারিয়ারের অন্যতম সুপারহিট সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসায়িক সাফল্যের দিক থেকে দেশের চলচ্চিত্র ইতিহাসে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র পর অন্যতম সফল সিনেমা হিসেবে পরিচিত। প্রযোজনা সূত্রের দাবি, ৬৫ লাখ টাকা বাজেটে নির্মিত সিনেমাটি প্রায় ১৯ কোটি টাকা আয় করেছিল। সিনেমাটি পরিচালনা করেন এমএ খালেক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ‘স্বপ্নের ঠিকানা’র একটি পুরোনো ভিডিও। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সিনেমাটির প্রযোজক মো. নুরুল ইসলাম পারভেজের পরিচিতি অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির কলাকুশলীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেক পরিচিত মুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় প্রয়াত নায়ক মান্না। অতিথির আসনে বসে থাকা মান্নার হাতে ফুল তুলে দিতে দেখা যায় ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় সালমান শাহর দুই নায়িকা শাবনূর ও সোনিয়াকে।


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নেটিজেনদের নজর কাড়ে। বিশেষ করে একই অনুষ্ঠানে চলচ্চিত্রের এমন অনেক তারকাকে একসঙ্গে দেখা গেছে, যাদের অনেকেই আজ আর বেঁচে নেই। ফলে পুরোনো দিনের সেই দৃশ্য নতুন করে আবেগঘন স্মৃতি ফিরিয়ে এনেছে দর্শকদের মাঝে।

‘স্বপ্নের ঠিকানা’ মুক্তির পরের বছরই ১৯৯৬ সালে মৃত্যুবরণ করেন সালমান শাহ। সময়ের স্রোতে একে একে হারিয়ে গেছেন মান্নাসহ চলচ্চিত্রের আরও অনেক প্রিয় মুখ। তবে তাদের রেখে যাওয়া কাজ ও অভিনয়ের স্মৃতি আজও দর্শকদের কাছে অমলিন। পর্দায় কিংবা পুরোনো ভিডিওর মাধ্যমে বারবার ফিরে আসে তাদের সেই সোনালি সময়ের স্মৃতি।

উল্লেখ্য, ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেন শাবনূর ও সোনিয়া। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেন রাজীব, ডলি জহুর, আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, ডন, দিলদারসহ চলচ্চিত্রের আরও অনেক জনপ্রিয় শিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

হুথিদের মোকাবিলায় ইসরাইলের সহায়তা চাইছে সৌদি আরব

হুথিদের মোকাবিলায় ইসরাইলের সহায়তা চাইছে সৌদি আরব

নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যেসব প্রণোদনা

নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যেসব প্রণোদনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App