×

বিনোদন

তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম

তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা

ছবি: সংগৃহীত

টালিউড থেকে ঢালিউড—দুই বাংলাতেই বর্তমানে শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী ইধিকা পাল। ছোটপর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করলেও এখন বড় পর্দা মাতাচ্ছেন তিনি। মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর তাকে সুপারস্টার দেবের নায়িকা হিসেবেও দেখা গেছে। তবে অনেকেরই অজানা, রূপালি পর্দার এই গ্ল্যামারাস নায়িকার আসল নাম ইধিকা নয়। কেরিয়ারের শুরুতেই নিজের নাম পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ছোটপর্দার বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন ইধিকা। সে সময় ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ কিংবা ‘রিমলি’র মতো ধারাবাহিকে তিনি ইন্ডাস্ট্রি ও পরিচিত মহলে ‘টুম্পা পাল’ নামেই পরিচিত ছিলেন।


আরও পড়ুন: ‘ছেলে হওয়ার পরে আর পারতাম না’, যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

তবে বড় পর্দায় আত্মপ্রকাশ ও স্থায়ী আসন তৈরির কথা ভেবেই তিনি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। ‘টুম্পা’ নামটি অত্যন্ত প্রচলিত ও সাধারণ হওয়ায় রূপালি পর্দার উপযোগী একটি আধুনিক ও ভিন্নধর্মী নামের খোঁজে ছিলেন তিনি। সেই ভাবনা থেকেই পরবর্তীতে তিনি ‘ইধিকা’ নামটি বেছে নেন।

নাম পরিবর্তনের পর নতুন পরিচয়ে বড় পর্দায় পথচলা শুরু করেন এই অভিনেত্রী। বর্তমানে ছোটপর্দার গণ্ডি পেরিয়ে শাকিব খান ও দেবের মতো তারকাদের সঙ্গে কাজ করে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি।


চলচ্চিত্র অঙ্গনের গুঞ্জন বলছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে তাকে দেখা যেতে পারে। পাশাপাশি, পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন প্রজেক্টে অভিনেতা জিতের বিপরীতেও তার অভিনয়ের গুঞ্জন রয়েছে। তবে এসব প্রজেক্টের বিষয়ে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা বা শিল্পীদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানালেন দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানালেন দীনেশ ত্রিবেদী

‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’

‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’

তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা

তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা

জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

ইডিকে হুমকি জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App