×

পরীক্ষা

১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম

১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

ছবি : সংগৃহীত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, চলমান বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের সমন্বয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও জানান, দুর্গত এলাকায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নিজ নিজ দায়িত্ব পালন করছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই পাঁচ জেলার পরীক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতায় থাকবেন।

উল্লেখ্য, একই কারণে এর আগে ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে স্বাভাবিক জনজীবনের পাশাপাশি শিক্ষা কার্যক্রমও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো

নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ

বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App