×

আমদানি-রপ্তানি

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে সরকার। এসব কার্গোতে মোট প্রায় ৩ কোটি ৫২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে। আগামী ৬ বা ৭ জুলাই প্রথম চালান দেশে পৌঁছাতে পারে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, আমদানিকৃত ১১টি কার্গোর মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায়, তিনটি স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এবং বাকি সাতটি স্পট মার্কেট থেকে সংগ্রহ করা হয়েছে। সব কার্গোই জুলাই মাসের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জুলাই মাসের জন্য ১১টি এলএনজি কার্গো নিশ্চিত করা হয়েছে। এগুলো দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেট এই তিন উৎস থেকেই সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে বাংলাদেশ নিয়মিতভাবে বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি করছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

এর আগে জুন মাসে বাংলাদেশ মোট ৯টি এলএনজি কার্গো আমদানি করেছিল। দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকে কেনা ওই কার্গোগুলোর মোট পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমানের ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও এলএনজি সরবরাহ করছে।

এ ছাড়া সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদনের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী সরকার নিয়মিতভাবে স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ‘নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা’

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

বগুড়ার নয়, সে বাংলাদেশের ছেলে

তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী বগুড়ার নয়, সে বাংলাদেশের ছেলে

ভারত যাবেন না তারেক রহমান

ভারত যাবেন না তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App