×

ফুটবল

ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখলেন ন্যুয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:০০ এএম

ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখলেন ন্যুয়ার

অখেলোয়াড়সুলভ আচরণের জন‍্য শাস্তি পেয়েছেন তিনি। ছবি : সংগৃহীত

৮৬৬ ম্যাচের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখেছেন ম্যানুয়েল ন্যুয়ার। ক্যারিয়ারের শেষ দিকে এসে লাল কার্ডের কলঙ্ক ছুঁয়েছে ন্যুয়ারের নাম!

জার্মান কাপে লেভারকুজেনের বিপক্ষে অখেলোয়াড়সুলভ আচরণের জন‍্য শাস্তি পেয়েছেন তিনি।

শুধু লাল কার্ডই নয়, নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তিও পেয়েছেন ন্যুয়ার। বায়ার্ন মিউনিখের হয়ে পরের দুটি ঘরোয়া কাপ ম‍্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ এই গোলরক্ষক।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জার্মান ফুটবল অ‍্যাসোসিয়েশন (ডিএফবি) ন্যুয়ারের সেই ঘটনায় একটি বিবৃতি দিয়েছে। সেখানেই তার শাস্তির কথা জানিয়েছে ডিএফবি।

জার্মান কাপের সেই ম‍্যাচে ডি-বক্সের বাইরে বেরিয়ে এসে ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করেন ন্যুয়ার। প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে ১৭তম মিনিটে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই গোলরক্ষক। অধিনায়ককে হারানোর পর ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বায়ার্ন।

আরো পড়ুন : ক্রিকেটের মাঠে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App