×

রাজনীতি

সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

ছবি : সংগৃহীত

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, পদত্যাগপত্রে অসুস্থতার কারণ উল্লেখ করা হলেও এর মাধ্যমে নিজের জন্য ‘নিরাপদ প্রস্থান’ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করেছে দলটি।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

এনসিপির সদস্য সচিব বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তার পদত্যাগপত্রে যে বর্ণনা দেওয়া হয়েছে, সেগুলো অপ্রাসঙ্গিক। অসুস্থতার কথা বলা হলেও পুরো বক্তব্য এমনভাবে সাজানো হয়েছে, যাতে তার জন্য একটি সেফ এক্সিটের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু তাকে এমন সুযোগ দেওয়ার কোনো কারণ নেই।’

আখতার হোসেনের ভাষ্য, সাহাবুদ্দিন তার দায়িত্ব পালনকালে যেসব অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে, সেসবের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘তিনি যদি বিচারের আওতায় না আসেন, তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি ন্যায়বিচারও অপূর্ণ থেকে যাবে।’‘

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় এতদিন তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত ছিল। তবে পদত্যাগের পর তার আর কোনো আইনগত দায়মুক্তি নেই। তাই অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হলে পদ-পদবি নির্বিশেষে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগের যথাযথ তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App