×

ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

ভারতের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়

ছবি: সংগৃহীত

নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শুরু থেকেই দারুণ করেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়েছে পিটার বাটলারের দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে তারা। ভারতের বিপক্ষে দুই ম্যাচেই জয় লাভ করেছে বাংলাদেশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) পোখরা স্টেডিয়ামে ম্যাচেটি অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচের শুরুতে কিছুটা আক্রমণাত্মক ছিল ভারত। ম্যাচের প্রথম ১৫ মিনিটে তারা একাধিক সুযোগ তৈরি করে। নবম মিনিটে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান দুর্দান্ত রিফ্লেক্স সেভ করে দলকে বিপদ থেকে রক্ষা করেন।

এরপর ধীরে ধীরে ম্যাচেটির নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ম্যাচের ২৯ মিনিটে আসে প্রথম গোল।

প্রথম ভাগ শেষ হওয়ার আগেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৪০তম মিনিটে ডান প্রান্ত দিয়ে উঠে আসেন মুনকি আখতার। সীমা রেখার কাছ থেকে দেওয়া তার ক্রস দুই ভারতীয় ডিফেন্ডারকে কাটিয়ে আলপি আক্তারের কাছে যায়। প্রথম স্পর্শেই বল জালে পাঠান আলপি। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

আলপি আক্তার চলতি এই নারী ফুটবল লিগ ২০২৫–২৬ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৫ গোল দাতা। তিনি রাজশাহী স্টার্সের হয়ে খেলছেন। এই টুর্নামেন্টে তিনি ও মুনকি দু’জনই এখন চারটি করে গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচের ৩৭তম মিনিটে বাংলাদেশ প্রথম পরিবর্তন আনে। মামণি চাকমার জায়গায় মাঠে নামেন শান্তি মার্ডি। দ্বিতীয়ার্ধে সৌরভী আখন্দ প্রীতি চোট পেলে তার বদলে নামেন মমিতা।

বাংলাদেশ তাদের শেষ রাউন্ড রবিন ম্যাচে বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App