×

ফুটবল

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। এই জয়ের মাধ্যমে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল।

শনিবার(১১ এপ্রিল) অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে। তাদের হয়ে রিকেলমে হেনরিক দুটি এবং এদুয়ার্দো কন্সেকাও একটি গোল করেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে সেলেসাওরা এবং পূর্ণ পয়েন্ট নিয়ে তারা ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

এই হারের পরও আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের পেছনে রয়েছে ভেনেজুয়েলা ও বলিভিয়া (৪ পয়েন্ট) এবং পেরু (০ পয়েন্ট)। গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জিতলে আর্জেন্টিনা সেমিফাইনাল ও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারবে। ম্যাচটি রোববার রাত ২টায় অনুষ্ঠিত হবে।

তবে ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, এতে আর্জেন্টিনার খেলোয়াড় তোবিয়াস গয়তিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে পরবর্তী ম্যাচে তিনি বলিভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।

টুর্নামেন্টটি প্যারাগুয়েতে অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে মোট সাতটি দল কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনাল ও বিশ্বকাপ নিশ্চিত করবে। বাকি তিনটি জায়গা নির্ধারিত হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলোর প্লে-অফের মাধ্যমে।

উল্লেখ্য, গ্রুপপর্বের শেষ ম্যাচগুলোই চূড়ান্তভাবে নির্ধারণ করবে কোন দলগুলো সেমিফাইনাল ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জায়গা পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের প্রতি পূর্ণ অবিশ্বাসে আলোচনায় অংশ নিচ্ছে ইরান

আব্বাস আরাগচি ট্রাম্পের প্রতি পূর্ণ অবিশ্বাসে আলোচনায় অংশ নিচ্ছে ইরান

বৈচিত্র্যের রঙে মুখর পাহাড়, বিজু–সাংগ্রাইয়ে বর্ণিল বর্ষবরণ

বৈচিত্র্যের রঙে মুখর পাহাড়, বিজু–সাংগ্রাইয়ে বর্ণিল বর্ষবরণ

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App