×

ফুটবল

রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে জার্মানির দাপট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৫৭ এএম

রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে জার্মানির দাপট

ছবি : সংগৃহীত

গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। তবে সেই হতাশা ঝেড়ে এবার বিশ্বকাপ মিশন শুরু করেছে দুর্দান্ত এক জয়ে। কুরাসাওকে ৭–১ গোলে বিধ্বস্ত করার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলের রেকর্ডও নিজেদের দখলে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কুরাসাওয়ের বিপক্ষে করা সাত গোলের ফলে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯। এর আগে ২৩৮ গোল নিয়ে তালিকার শীর্ষে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আজকের বড় জয়ের মাধ্যমে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ইউলিয়ান নাগেলসমানের দল। ১৫২ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।

রেকর্ডগড়া এই ম্যাচে জার্মানির সাত গোল এসেছে ছয়জন ভিন্ন ফুটবলারের কাছ থেকে। ম্যাচের শুরুতেই ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা কুরাসাও দ্রুতই ম্যাচে সমতা ফেরায়। ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে স্কোরলাইন হয় ১–১।

আরো পড়ুন : মরক্কোর সঙ্গে ড্র, এখন কী সমীকরণ ব্রাজিলের সামনে?

তবে বেশিক্ষণ টিকতে পারেনি কুরাসাওয়ের সেই প্রতিরোধ। ৩৮ মিনিটে নিকো শ্লটারবেকের হেডে আবারও এগিয়ে যায় জার্মানি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩–১ করেন কাই হাভার্টজ।

দ্বিতীয়ার্ধে মাঠে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে জার্মানি। ৫২ মিনিটে গোল করেন জামাল মুসিয়ালা। পরে নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উনদাভও গোলের দেখা পান। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে জার্মানির জয়কে আরও বড় করেন হাভার্টজ। শেষ পর্যন্ত ৭–১ গোলের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে ইউরোপের দলটি।

বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে একসময় সমতায় ফিরেছিল কুরাসাও। কিন্তু শেষ পর্যন্ত জার্মানদের ধারালো আক্রমণের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটি। আর এই জয়ের মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করল জার্মানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডাচদের রুখে দিলো জাপান

ডাচদের রুখে দিলো জাপান

যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য

যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, বন্ধ হচ্ছে যুদ্ধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, বন্ধ হচ্ছে যুদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App