×

ফুটবল

মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছর বয়সী ভক্ত কে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:২৪ পিএম

মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছর বয়সী ভক্ত কে?

ছবি : সংগৃহীত

লিওনেল মেসির জনপ্রিয়তা যে বয়সের গণ্ডি মানে না, তার আরেকটি প্রমাণ ১০০ বছর বয়সী পউলিনে কানা। আর্জেন্টিনার ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন ফুটবলপ্রেমীদের মধ্যে।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ডালাসের স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায় পউলিনে কানাকে। সাদা চুল, গায়ে আর্জেন্টিনার জার্সি এবং হাতে ‘১০০ বছর বয়সী মেসি ভক্ত’ লেখা একটি প্ল্যাকার্ড- এই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অল্প সময়েই তিনি নেটিজেনদের নজর কাড়েন।

তবে পউলিনে কানা শুধু মেসির একজন ভক্ত নন, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি পরিচিত মুখ। ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামে পরিচিত এই শতবর্ষী নারী নাতি রস স্মিথের সঙ্গে নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করেন। তার জনপ্রিয়তা এতটাই যে, তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছেন। টিকটকে তার অনুসারী প্রায় আড়াই কোটি। পাশাপাশি ইউটিউব ও ইনস্টাগ্রামেও রয়েছে তার বড় অনুসারীভিত্তি।

মেসির প্রতি তার অনুরাগের বিষয়টিও নতুন নয়। এর আগে ইন্টার মিয়ামির একটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে তিনি হাতে একটি পোস্টার ধরেছিলেন, যেখানে লেখা ছিল- ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’

অবশ্য শুধু পউলিনে নন, নতুন প্রজন্মের মধ্যেও মেসির জনপ্রিয়তা সমানভাবে বিস্তৃত। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার জার্সি পরা এক শিশুকে গ্যালারিতে উঁচু করে ধরে থাকতে দেখা যায়। সেই দৃশ্যের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ম্যাচে মাঠের পারফরম্যান্সেও আলো ছড়ান মেসি। শুরুতে একটি পেনাল্টি কাজে লাগাতে না পারলেও পরে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোল করেন তিনি, আর দ্বিতীয় গোলটি আসে শেষ মুহূর্তে।

এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে ওঠেন মেসি। ১৮ গোল নিয়ে তিনি পেছনে ফেলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

রেকর্ড গড়ার রাতে মেসির পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি গ্যালারিতে উপস্থিত শতবর্ষী ভক্ত পউলিনে কানা এবং আর্জেন্টিনার জার্সি পরা শিশুটিও ছিল আলোচনার অন্যতম আকর্ষণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি সব কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ

সরকারি সব কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ

জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App